সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কাউখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

  • আপডেট সময় রবিবার, ২ জুন, ২০২৪, ৯.৩১ এএম
  • ২০৮ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শনিবার সকালে ১জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হুমায়ুন কবির,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুণ্ড, ডাক্তার সাগরিকা রায়, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, এম টি ই পি এল এ বি এম আনিসুল হক। উপজেলার পাঁচটি ইউনিয়নের ১২২ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভিটামিন এক ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা বলেন, পত্র উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৯০৫ জন, ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৭০১২জন এবং ১২ থেকে ৫৯ বয়সী প্রতিবন্ধী শিশুর লক্ষ্যমাত্রা ৫ জন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রয়োজন বোধে বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িতে মোবাইল টিমের মাধ্যমে বাড়িতে ভিটামিন এ ক্যাপসুল পৌছানো হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুন্ড বলেন, শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়াতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com