সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

উদীচী স্কুল অফ আর্টস এন্ড কালচার-এর শুভ উদ্ভোধন

  • আপডেট সময় বুধবার, ২৯ মে, ২০২৪, ৮.৫৪ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ-রবিবার, ২৬ মে, ২০২৪ কানাডার টরন্টো-তে উদীচী শিল্পীগোষ্ঠী অফ কানাডার উদ্যোগে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদীচী স্কুল অফ আর্টস এন্ড কালচার-এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

উদীচীর কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জনাব বেলায়েত হোসেন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদীচী স্কুল অফ আর্টস এন্ড কালচার-এর শুভ উদ্ভোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে উদীচী কানাডা সংসদের কার্যকরী সংসদের কর্মকর্তাগণ, উপদেষ্টা বৃন্দ, বিভিন্ন স্তরের পেশাজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন বয়সের নারী ও শিশুরা অংশগ্রহন করেন।

আজ থেকে পঁচিশ বছর আগে উদীচী কানাডার যাত্রার শুরুতে বিদেশের মাটিতে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিয্য ধরে রাখার জন্য এরকম একটি প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্নকে সামনে রেখে যাত্রা শুরু করেন।
উদীচী স্কুলের প্রধান উদ্দ্যেশ হচ্ছে আমাদের বাঙালির ঐতিহ্য, সংস্কৃতির শিক্ষা আমাদের প্রজন্মের কাছে সহজলভ্য ভাবে এগিয়ে দেয়া।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন উদীচীর এই স্কুলটি অত্যন্ত সময়োপযোগী একটি পদক্ষেপ। আমাদের প্রজন্মকে আলোর পথে নিয়ে যাওয়া, প্রগতির পথে চলতে শেখানো আমাদের কর্তব্য।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সৌমেন সাহা, দুলাল পাল, তাপস কর্মকার, কাবেরী দত্ত, শহিদুল ইসলাম মিন্টু, আজফার সৈয়দ ফেরদৌস, নাসির-উদ-দুজা, বিপ্লব কর, শংকর দে, শিপ্রা চৌধুরী, কাজী জহির উদ্দিন, শেখর গোমেজ, ড. মমতাজ মমতা, আজিজুল মালিক, জয় দাশ, তাজউদ্দীন আহমেদ,শেখ শাহনেওয়াজ, জনাব মাসুদ প্রমুখ।
উল্লেখ্য যে ইতোমধ্যে স্কুলটির ফেডারেল সরকারের নিবন্ধন সম্পন্ন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচীর সাধারণ সম্পাদক মিনারা বেগম, অনুষ্ঠানের শুরুতে সভাপতি সুভাষ দাশ অনুষ্ঠানের প্রধান অতিথি বেলায়েত হোসেনকে ফুল দিয়ে স্বাগত জানান। শেষান্তে সুভাষ দাশ স্কুল চালনার জন্য সকলেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার আহবান জানান এবং ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com