সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মেক্সিকোর নির্বাচনে প্রচার চলাকালীন দুর্ঘটনা মঞ্চ ভেঙে ৯ জনেরমৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ১১.৫১ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

মেক্সিকোর নির্বাচনে প্রচার চলাকালীন দুর্ঘটনামঞ্চ ভেঙে ৯ জনের মৃত্যু ,মৃতদের মধ্যে এক জন শিশু ও রয়েছে। আহত অন্তত ৫০ জন।

প্রেসিডেন্ট নির্বাচনে জর্জ আলভারেজ মেনেজের প্রচারসভা ছিল বুধবার। উত্তর মেক্সিকোর নুয়েভো লিয়নের সান পেদ্রো গার্জা গার্সিয়া নামক শহরে এই প্রচার করছিলেন মেনেজ। সিটিজেন্স মুভমেন্ট পার্টির এই প্রার্থী যখন প্রচার করছিলেন, তখন আচমকাই দমকা হাওয়া শুরু হয়। তাতেই মঞ্চ ভেঙে পড়ে। এই ঘটনার যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে একেবারে দর্শকদের দিকে মঞ্চ ভেঙে পড়ে। পার্টির কর্মী এবং দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

মেনেজও আহত হয়েছেন। তবে তাঁর চোট গুরুতর নয়। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে তিনি দুর্ঘটনাস্থলে যান। দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়েছেন মেনেজ। তিনি বলেন, ‘‘আশা করব কর্তৃপক্ষ এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করবেন। হঠাৎ কী করে দমকা হাওয়া দিতে শুরু করল জানি না। এরকম অভিজ্ঞতা কখনও হয়নি।’’ তিনি আপাতত প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

নুয়েভো লিয়নের গভর্নর স্যামুয়েল গার্সিয়া এক্সে (আগের টুইটার) লেখেন, ‘‘হাসপাতাল থেকে বেরোলাম। দুঃখের সঙ্গে জানাচ্ছি, আট জন মারা গিয়েছেন। এক জন শিশুও মারা গিয়েছে। আহতরা এখন স্থিতিশীল রয়েছেন।  আগামী ২ জুন মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচন। একই সঙ্গে স্টেট এবং মিউনিসিপ্যাল নির্বাচনও হবে।

২০১৩ সালে পাকিস্তানের লাহোরে নির্বাচনী সভায় চোট পেয়েছিলেন ইমরান খান। প্রচারের সময় ইমরান যখন মঞ্চে উঠতে যান, তখন সিঁড়ি ভেঙে গিয়েছিল। মাথায় এবং পিঠে চোট পেয়েছিলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com