সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

খারকিভে ২৮টি রুশ ড্রোন ধ্বংস করেছে ইউক্রেন

  • আপডেট সময় বুধবার, ২২ মে, ২০২৪, ১২.৩৪ এএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

ইউক্রেনে খারকিভের গভর্নর মঙ্গলবার জানিয়েছেন, তার অঞ্চলে সারা রাত রাশিয়ার বোমাবর্ষণ হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, একাধিক ইউক্রেনীয় অঞ্চলে চালু করা দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২৯ টি রুশ ড্রোনের মধ্যে ২৮ টিই গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

খারকিভের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানিয়েছেন, ধ্বংস হয়ে যাওয়া ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া কমপক্ষে তিনজন আহতও হয়েছেন।

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাণিজ্যিক ভবনগুলোর ক্ষতির কথা জানিয়েছেন, দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর সেরহি লাইসাক।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি মিত্রদের কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং নতুন যুদ্ধ বিমান দিয়ে ইউক্রেনকে আরও সহযোগিতার আহ্বান জানানোর পরপরই রুশ আক্রমণের সর্বশেষ ঘটনাটি ঘটেছে।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেলগোরোদ অঞ্চলে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন ধ্বংস করে দিয়েছে। কুরস্ক অঞ্চলেও আরেকটি ড্রোন ধ্বংসের খবর জানায় তারা।

বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ জানিয়েছেন, ইউক্রেনের একটি ড্রোন একটি গাড়িতে আঘাত হানলে কমপক্ষে একজন নিহত হয়।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং ইউরোপ ও অন্যান্য দেশের অন্তত ৫০ জন প্রতিরক্ষা নেতা বৈঠকে বসেছেন। খারকিভে রাশিয়ার নতুন আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে সামরিক সহায়তা ও তার সমন্বয়ের উদ্দেশ্যে তারা একত্রে কাজ করছেন।

অস্টিন বলেন, খুব কঠিন এক সময়ে সোমবারের বৈঠক হয়েছে। পরবর্তী কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি পাওয়া গেছে। ।

গত কয়েক মাস ধরে রাজনৈতিক অচলাবস্থার কারণে ইউক্রেনের সহায়তা প্যাকেজ পাঠানো স্থগিত থাকে। এপ্রিলের শেষের দিকে কংগ্রেস এবং রাষ্ট্রপতি জো বাইডেন ইউক্রেনের জন্য ৬১ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করেছিলেন। রাশিয়া সে সময় ইউক্রেনে তাদের আগ্রাসন জোরদার করে।

অস্টিন সোমবার বলেন, সর্বশেষ মার্কিন সহায়তা প্যাকেজ খারকিভ এবং অন্যান্য অঞ্চলে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তা করবে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এ এফপি এবং রয়টার্স থেকে পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com