সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আবারও আগুন!

  • আপডেট সময় শনিবার, ১৮ মে, ২০২৪, ৯.১০ এএম
  • ১৫১ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুর:
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ মে) সকালের দিকে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফরিদপুরবাসী এবং হাসপাতালে উপস্থিত রোগীর অভিভাবকদের প্রশ্ন, হাসপাতালের এত জায়গা থাকতে ঔষধের স্টোর রুমে হটাৎ আগুন লাগার হেতুবাদ কি? এর আগেও এই হাসপাতালে আরও একটি আগুন লাগার নাটকীয় ঘটনার সূত্রপাত হয়।

পাশাপাশি এ কথাও উঠে আসছে যখন হাসপাতালের জনাকীর্ণ অবস্থা নিরব থাকে এবং আস পাশে লোক খুব কম থাকে তখনই আগুনের এ নাটক কেন?

সরকারি সম্পদ বা রোগীদের ঔষধের নিছিদ্র নিরাপওার জায়গাটিতে কোন কারন ছাড়া এই স্টোররুমে আগুন লাগার হেতুবাদ বিভাগীয় তদন্তের আওতায় আনা খুবই জরুরি হয়ে পড়ছে। উল্লেখিত কথাগুলো বললেন, একজন  স্থানীয়বাসিন্দা মুরাদ। তিনি আরো বলেন, একটি ঘটনা বিচার বিভাগীয় আওতায় এনে তদন্ত করলেই বহু মাকরোশার জ্বাল ছিন্ন হয়ে আসল মুখোশ উন্মোচিত হবে।

অগ্নিকান্ডের সময়ন আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ার পাশাপাশি ধোঁয়ায় চারপাশে অন্ধকার হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণ ফায়ার সার্ভিসের কয়েকটি টিম কাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একবাসিন্দা বলেন, আগুনের ধোঁয়া অন্ধকার হওয়ার সময় সরকারি সম্পদ বা ঔষধ লুট হলো কিনা এই বিষয় টি ক্ষতিয়ে দেখার জন্য হাসপাতালের পরিচালক সাহেবের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন।

আগুনের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক দীপক কুমার।

তিনি বলেন, হঠাৎ হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তা দ্রুত ছড়িয়ে পড়ে ও ধোঁয়ার কুন্ডলি সৃষ্টি হয়। ওই স্টোর রুমে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজ সহ নানা সরঞ্জাম রয়েছে। ফায়ার সার্ভিসের কয়েকটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে, কিভাবে এ আগুনের সূত্রপাত জানা যায়নি। বিস্তারিত পরে জানাতে পারবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com