সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সবুজবাগের মায়াকানন এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত

  • আপডেট সময় শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৯.২৪ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

রাজধানীর সবুজবাগের মায়াকানন এলাকায় আজ একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের নিহত হয়েছে।
তারা হচ্ছে- আলতাফুর রহমান (৪০), অন্তর (২৫) ও মফিজুল ইসলাম।
শুক্রবার সকাল ১০টার দিকে একটি নির্মাণাধীন ১০তলা ভবনের বাইরের দেয়ালে কাজ করার সময় মাচা ভেঙে তিন শ্রমিক নিচে পড়ে যান। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যায়। সেখানে শ্রমিক আলতাফুর রহমান (৪০) ও অন্তর (২৫) মারা যায়। গুরুতর আহত অপর শ্রমিক মফিজুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, সবুজবাগের মায়াকানন এলাকায় র্নিমাণাধীন একটি ভবনে কাজ করার সময় মাচা ভেঙে তিন শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যায়। সেখানে দু’জন শ্রমিক মারা যায়। অপর এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টা ৩০ মিনিটে মফিজুল নামে ওই শ্রমিকের মৃত্যু হয়। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com