সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রায়পুর উপজেলা নির্বাচন প্রার্থীর অভিযোগে সহকারী রিটার্নিং কর্মকর্তা পরিবর্তন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৮.৪৩ এএম
  • ১৪৮ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর  : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খানকে প্রত্যাহার করে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন হাওলাদারের (মোটরসাইকেল) অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।
মঙ্গলবার (১৪ মে) রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ২১ মে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলার ইউএনও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইমরান খানকে পরিবর্তন করা হয়েছে। তার পরিবর্তে কমলনগরের ইউএনও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত।
নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। চিঠির অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ ১২টি দপ্তরে দেয়া হয়েছে।
রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন হাওলাদার জানান, রায়পুরের ইউএনও ইমরান খান লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের ঘনিষ্ঠ। নির্বাচনে অন্য প্রার্থী রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ (আনারস)। তিনি সম্পর্কে এমপি নয়নের ভগ্নীপতি। এজন্য উপজেলা পরিষদ নির্বাচনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন। এ প্রেক্ষিতে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com