সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে আকস্মিক শুরু হলো কালবৈশাখী ঝড় 

  • আপডেট সময় সোমবার, ৬ মে, ২০২৪, ১১.৪০ পিএম
  • ১৪৭ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে আকস্মিকভাবে বয়ে গেল কালবৈশাখী ঝড়। এতে বিভিন্ন ঘরবাড়ি-গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঝড়ের কবলে পড়ে পাকা ধান ক্ষতিগ্রস্ত  হয়েছে।
মৌসুমী বায়ুর প্রভাবে সংঘটিত এ ঝড় স্থায়ীত্ব দুপুর দুইটা থেকে শুর হয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত চলমান।বাতাসে এর গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫ কিলোমিটার।
আবহাওয়া অফিসের হিসাব মতে আনুমানিক বৃষ্টিপাত হয়েছে। মৌসুমের এ সময়টাতে আকস্মিক ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত বেশি হয়ে থাকে।
এদিকে কালবৈশাখী ঝড়ের কারণে মজুচৌধুরী লঞ্চঘাট থেকে ভোলা- বরিশালের উদ্দেশে ছেড়ে যাওয়া কয়েকটি লঞ্চ প্রায় সদর উপজেলার চরবাড়িয়ায় নদী পাড়ে নোঙর করে অবস্থান নেয়।
তবে কোন ধরনের দুর্ঘটনা ছাড়াই সাড়ে তিন ঘন্টা পরে ঢাকার উদ্দেশে লঞ্চগুলো যাত্রাশুরু করে বলে জানিয়েছেন লঞ্চের ম্যানেজার।
এদিকে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের কোথাও কোথাও  ছোটখাট দু’একটা গাছ উপড়ে পড়ে যানবাহন চলাচল বন্ধ হলে তাৎক্ষণিক তা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে স্থাণীয়রা।
এছাড়াও এ কালবৈশাখী ঝড়ে শহরের লক্ষ্মীপুর  পৌরসভার বিলবোর্ডসহ বেশকিছু গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পাশাপাশি লক্ষ্মীপুর শহরে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে বলে খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com