সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি

  • আপডেট সময় রবিবার, ৫ মে, ২০২৪, ৮.৪২ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। তুলনামূলক কঠিন গ্রুপে পরেছে বাংলাদেশ। বি-গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও কোয়ালিফায়ারের দ্বিতীয় দল। এরআগে গণভবনে নিয়ে যাওয়া হয় বিশ্বকাপ ট্রফি।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যেই এমন আয়োজন। মাঠের খেলা শুরু ৩ অক্টোবর। রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে নারীদের মেগা ইভেন্টের সূচি প্রকাশ হলো।

উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন, আইসিসির প্রধান নির্বাহী অ্যালারডাইস, ভারত নারী দলের অধিনায়ক হারামানপ্রীত কৌর ও আয়োজক দলের অধিনায়ক নিগার সুলতানা জৌতি।

১০ দলের অংশগ্রহণে ম্যাচ হবে ২৩টি। যেখানে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও কোয়ালিফায়ার খেলে আসা দ্বিতীয় দল। এ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও কোয়ালিফায়ার থেকে আসা শীর্ষ দল।

নিজেদের দেশে বিশ্বকাপ। স্মরণীয় করে রাখতে সর্বোচ্চটা দিয়ে লড়াই করতে চায় বাংলাদেশ।

এরআগে, গণভবনে যায় বিশ্বকাপ ট্রফি। প্রধানমন্ত্রীর সাথে ফটোসেশনের ছিলেন ত্রীড়ামন্ত্রী, আইসিসি সিইও এবং বাংলাদেশ ও ভারতের অধিনায়ক।

৩ অক্টোবর শুরু হয়ে বিশ্বকাপের ম্যাচ চলবে ২০ অক্টোবর পর্যন্ত। প্রস্তুতি ম্যাচের ভেন্যু বিকেএসপি। মূল ম্যাচগুলো হবে শেরে বাংলা স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট স্টেডিয়ামের গ্রাউন্ড টু’তে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com