সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সুখের টানে শাকিব খানে তৃতীয় বিয়ে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ১২.০৬ এএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

আসল নাম মাসুদ রানা। তবে এই নামে কেউই তাঁকে চেনেন না। তাঁকে সবাই চেনেন শাকিব খান হিসাবে। ১৯৯৯ সালে অভিনয় শুরুর পরে এখন তিনিই সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। ‘কিং খান’ ও ‘ঢালিউড কিং’ হিসাবেও ডাকা হয় তাঁকে। কিন্তু এখন অভিনয়ের পাশাপাশি অন্য কারণে ও আলোচনায় শাকিব।

কারণ, এবার তৃতীয়বারের জন্য বিয়ে করতে চলেছেন তিনি। তিনি বিয়ে করেছিলেন অপু বিশ্বাস ও শবনম বুবলীকে। দুবারই গোপনে তাঁদের বিয়ে করেন তিনি। সন্তান জন্মের পরেই সেই বিয়ের কথা সবাই জানতে পারেন। এবার পরিবারের পছন্দ করা মেয়েকেই বিয়ে করতে চলেছেন তিনি বলেও সূত্রের খবর।

২০০৮ সালে ১৮ এপ্রিল চলচ্চিত্রের সহশিল্পী অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব। কিন্তু বিয়ের বিষয়টি গোপন রাখা হয়। পরে ২০১৭ সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বিয়ের করার কথা অপু বিশ্বাস জানান। বিয়ের পর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। যার নাম রাখা হয় আব্রাম খান জয়। ২০১৮ সালেই বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের।

অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বুবলীকে নিয়ে সংসার পাতেন শাকিব। সেই বিয়ের কথাও গোপন রাখেন শাকিব। পুত্র শেহজাদ খান বীরের জন্মের প্রায় আড়াই বছর পরে সেই বিয়ের কথা প্রকাশ্যে আসেন বুবলী। তাতেই বুবলী সঙ্গে শাকিবের সম্পর্ক অবনতি থাকে। শাকিব জানিয়ে দেন, অপুর মতই বুবলীও তাঁর জীবনে অতীত। কিন্তু ইদের আগে একটি বেসরকারি অনুষ্ঠানে বুবলী দাবি করেন, এখনও তিনি আইনগতভাবে শাকিবের স্ত্রী।

তৃতীয় বিয়ের প্রস্তুতি
সূত্রের খবর, চলতি বছরেই তৃতীয়বারের জন্য বিয়ে করতে চলেছেন শাকিব। সেই পাত্রী একজন চিকিৎসক। শাকিবের মত নেওয়ার পরেই তাঁর বিয়ের জন্য পাত্রী দেখতে শুরু করেছেন পরিবারের লোকজন। তবে এটা শোনার পরে এখনই এই নিয়ে কিছু বলতে চাননি অপু। তবে, বুবলীকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। অন্যদিকে বুবলী জানিয়েছেন, তিনি শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনও মিথ্যাচার করেননি। এদিকে তৃতীয় বিয়েতে বসার আগে অপু এবং বুবলী দুজনকেই শাকিবের বাড়িতে যেতে নিষেধ করাও হয়েছে

 গত কয়েক বছরে একের পর এক সুপারহিট সিনেমা দিয়েছেন শাকিব। এখন তাঁর সিনেমা মানেই দেশের হল হাউসফুল। চলতি বছর তাঁর অভিনীত রাজকুমার এবং গত বছর প্রিয়তমা সিনেমার জন্য ব্যাপক প্রশংসা পেয়েছেন তিনি। কর্মজীবনে চারটি জাতীয় পুরস্কারসহ অনেক পুরস্কার লাভ করেছেন তিনি। পাসওয়ার্ড, ‘লিডারঃ আমিই বাংলাদেশ’ সিনেমাতেও তাঁর অভিনয়ের প্রশংসা করেন সবাই। ওপার বাংলার মতই এপার বাংলার একাধিক সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com