সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইউপি নির্বাচন সম্পন্ন 

  • আপডেট সময় বুধবার, ১ মে, ২০২৪, ১২.৪৪ এএম
  • ১৬১ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর
দীর্ঘ ১৫ বছর পর বহুল প্রতীক্ষিত ও কাঙ্খিত ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রোববার ২৮ এপ্রিল। এতে দলীয় প্রতীকের বাহিরে এসে স্বতন্ত্র প্রার্থী-স্বতন্ত্র প্রতীক নিয়ে লড়ছেন একই পদের বিপরীতে একাধিক প্রার্থী। তাতে একটি ইউনিয়নের দিকে নজর দিলে দেখতে পাওয়া যায় মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্নের প্রতিফলন।
অটোরিকশা, চশমা, আনারস, ঘোড়া, মোটরসাইকেল ইত্যাদি যেমন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক হিসেবে রাখা হয়েছে তেমনি ফুটবল, লাটিম, ঘুড়ি, মোরগ, টর্চলাইট, ভ্যান গাড়ি, হারিকেন, সেচপাম্প ইত্যাদি রাখা হয়েছে সদস্য ও সূর্যমুখী, বই, তালগাছ, মাইক ইত্যাদি রাখা হয়েছে সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের প্রতীক হিসেবে। এক একটি পদের বিপরীতে ৭ থেকে ৯ জন করে প্রার্থী নির্বাচনে লড়ছেন।
সদরের দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা আওয়ামীলীগ নেতা নুরনবী চৌধুরী চেয়ারম্যান পদে অটোরিকশা প্রতীকে সর্বমোট পেয়েছেন ৪৭৬০ভোট। তার বিপরীতে চশমা প্রতীক নজরুল ইসলাম ৬৩৫৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
একই পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে আনারস প্রতীকে মুক্তিযোদ্ধা নুরজ্জামান মাস্টার পেয়েছেন ১১৭৯ ভোট, ঘোড়া প্রতীকে খসরু নোমান রতন পেয়েছেন ৬৫১ভোট ও মোটরসাইকেল প্রতীকে জাবেদ হোসেন পেয়েছেন ৬২৩ ভোট।
বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া মোটামুটি সুস্থ ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো রকম দলীয় প্রভাব ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সকলের কাছে আকর্ষণীয় ও গ্রহণযোগ্য বলে প্রতীয়মান হয়েছে। প্রার্থীদের মধ্যে কোনরকম তর্ক বিতর্ক হয়নি এমনকি কোথাও কর্মীদের মাঝে ঝামেলা হতে শোনা যায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সদরের পাঁচটা ইউনিয়ন পরিষদ- দক্ষিণ হামছাদী, দালাল বাজার, বাঙ্গা খা, লাহাকান্দি ও তেয়ারিগঞ্জে অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর কোন ঘটনা ঘটেছে বলে শোনা যায়নি। তবে তেয়ারীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী বোরহান চৌধুরীর কেন্দ্রে অপর প্রার্থী ওমর হোসাইন ভুলুর কিছুটা তর্ক-বিতর্ক হলে তা পুলিশের সমঝোতায় সমাধান করার খবর পাওয়া যায়।
দক্ষিণ হামছাদী ইউনিয়নে মীর শাহ আলম, দালাল বাজার ইউনিয়নে নজরুল ইসলাম, বাঙ্গা খা ইউনিয়নে মিজান ভূঁইয়া, লাহারকান্দি ইউনিয়নে আশরাফুল আলম ও তেয়ারীগঞ্জ ইউনিয়নে ওমর হোসাইন ভুলু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com