সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে টর্নেডো আঘাতে ৫ জনের প্রাণহানি

  • আপডেট সময় সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৭.৩৫ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ওকলাহোমার কিছু এলাকা ও নিকটবর্তী গ্রেইট প্লেইন্স রাজ্যগুলোতে বেশ কিছু টর্নেডো আঘাত হেনেছে। এতে ৫ জন প্রাণ হারিয়েছেন। কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদ মাধ্যম রোববার এ কথা জানিয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শুক্রবার মূলত নেব্রাস্কা ও আইওয়ায় ৭৮টি টর্নেডো আঘাত হেনেছে। এছাড়া টেক্সাসের উত্তরাঞ্চল এবং ওকলাহোমা থেকে মিসৌরী পর্যন্ত আরো ৩৫টি টর্নেডোর আঘাত হানার খবর পাওয়া গেছে।
এসব টর্নেডোর কারণে কিছু কিছু এলাকায় ১৮ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে রোববার আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও আরো টর্নেডোসহ চরম আবহাওয়া অব্যাহত থাকার কথা বলা হয়েছে।
ওকলাহোমার দক্ষিণ মধ্যাঞ্চলের সুলফুরে শনিবার ভয়াবহ টর্নোডো আঘাত হানে। এতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়।
ওকলাহোমার গভর্ণর কেভিন স্টিট রোববার এক সংবাদ সম্মেলনে বলেছেন, টর্নেডোর কারণে রাজ্যজুড়ে ৪ জন প্রাণ হারিয়েছে।
তিনি ব্যাপক ক্ষতিগ্রস্ত ১২টি অঞ্চলে মানবিক সহায়তা ত্বরাণি¦ত করতে ৩০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ফেডারেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি।
এদিকে আইওয়ায় শুক্রবার টর্নোডোর আঘাতে আহত এক ব্যক্তি হাসপাতালে মারা গেছে। তার পরিবার এ কথা জানিয়েছে।
টর্নেডোর আঘাতের কারণে রোববার বিকেল পর্যন্ত টেক্সাসের ২৫ হাজার বাড়িঘর এবং ওকলাহোমার ১৯ হাজারেরও বেশি বাড়িঘর বিদ্যুতবিহীন অবস্থায় ছিল।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের এ অঞ্চলে প্রতি বসন্তেই প্রায়ই টর্নেডো আঘাত হেনে থাকে। তবে এবারের মতো এতো বেশি টর্নোডোর আঘাত হানার বিষয়টি ব্যতিক্রম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com