সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মুগদা ও গেন্ডারিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ৯.৫৩ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

রাজধানীর মুগদা ও গেন্ডারিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে এসব দুর্ঘটনা ঘটে।

মো. মাহিন আহমেদ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাসুম আহমেদের ছেলে এবং সরকারি আদর্শ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন। মাহিন মুগদা এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

নিহতের বড় ভাই মাহফুজ আহম্মেদ বলেন, বৃহস্পতিবার রাতে মাহিন এক বন্ধুর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয়। রাত সাড়ে ৯টার দিকে মুগদা সড়কে হাঁটার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া বলেন, প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে, রাজধানীর গোন্ডারিয়া থানার পদ্মা ব্রিজ রেলিং প্রজেক্ট ঘন্টি ঘর এলাকায় রাস্তা পারাপারের সময়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী গুরুতর আহত হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে।

গুরুতর আহতাবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শুক্রবার ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন। তৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com