সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

উপজেলা পরিষদ নির্বাচনের অংশ নেওয়ার বিএনপিয় ৭৩ নেতা বহিষ্কার

  • আপডেট সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ৯.১০ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে

 আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রথম ধাপে অংশ নেওয়ার অভিযোগে ৭৩ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি।

বহিষ্কার হওয়াদের মধ্যে প্রথম ধাপের উপজেলা ভোটে চেয়ারম্যান প্রার্থী ২৮ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৪ জন এবং বাকি ২১ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিটি দলীয় ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আগামী ৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যে সমস্ত নেতা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপি’র প্রাথমিক সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এবার চার ধাপে হচ্ছে উপজেলা নির্বাচন। এরি মধ্যে তিন ধাপে ৪২২টি উপজেলার ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে।

প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট হবে আট মে। আর দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে এবং তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে।

দলীয় প্রতীকমুক্ত এবারের উপজেলা নির্বাচনেও বিএনপি অংশ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে অনেক নেতারাই ভোটে দাঁড়িয়ে গেছেন।

এর আগে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা ভোটে দাঁড়ানো নেতাদের কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com