সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রায়পুর বস্তাবন্দী মহিলার খু‌নের রহস্য উ‌ম্মোচন প্রেমিক যুগল ও এক শিশু জড়িত! 

  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২০, ৬.৫৯ পিএম
  • ৩৬২ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুরে বৃদ্ধাকে হত্যা করে মরদেহ খালে ফেলে দেয়ার রহস্য উদঘাটন করেছে পিবিআই। এ ঘটনায় প্রেমিক যুগল সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ নং কেরোয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ২ নং ওয়ার্ডের আমিন উদ্দিন মুন্সি বাড়ির মোঃ জাকির হোসেনের ছেলে ইমন (১৭) একই বাড়ির মোঃ আক্তার হোসেনের মেয়ে আসমা আক্তার আয়েশা (১৭) নামের এই দুই তরুণ-তরুণীর প্রেমের সম্পর্ক ছিলো। তাদের প্রেমকে সফলতার রূপ দিতে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বাঁধা হয়ে দাঁড়ায় অর্থ সঙ্কট। অর্থ সঙ্কট কাটাতে প্রেমিকার বাড়ীর মাহফুজা খাতুনের (৫৫) স্বর্ণালংকার লুটে নেয়ার ফন্দি করে তারা।
পরিকল্পনার দুইদিন পর ইমন ও আজিজ (১২) বৃদ্ধা মাহফুজার বাড়ির পাশে ওঁৎ পেতে থাকে। ঘটনার দিন (১৬ অক্টোবর ২০১৯) হাঁটতে বের হলে ইমন মাহফুজাকে তাদের ঘরে ডেকে নেয়। একপর্যায়ে ইমন ও আজিজ তার গলায় গামছা পেঁছিয়ে হত্যা করে। পরে বস্তাবন্দী করে লাশ রান্না ঘরের পেছনের বাগানে ফেলে দেয়। বৃদ্ধার ছেলেরা খোঁজাখুঁজি করেও মাকে পাচ্ছিল না। এসব দেখে ইমন ও আজিজ পরিকল্পিতভাবে বস্তাবন্দী লাশ টেনে নিয়ে পাশ্ববর্তী খালে ফেলে দেয়। পরে (১৭ এপ্রিল) পুলিশ বস্তা টেনে নেয়ার চিহ্ন দেখে খাল থেকে লাশ উদ্ধার করে।
পিবিআই নোয়াখালী সূত্র জানায়, ঘটনার রহস্য উদঘাটনে বৃহস্পতিবার ইমন ও তাদের বার্তা বাহক আজিজ নামের এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্যে আয়েশাকেও গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. জহিরুল হক।
নিহত বৃদ্ধার ছেলে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মো. আবদুল ওয়াদুদ শিপন বলেন, আমার মায়ের হত্যাকাণ্ডে কোন অগ্রগতি না পেয়ে মামলাটি পিবিআইকে তদন্ত করার জন্য পুলিশ হেডকোয়াটার্স এ আবেদন করি। পিবিআই এর তদন্তে মায়ের হত্যার রহস্য উদঘাটন হলো। পরিকল্পিত এ হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি।
পিবিআই নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা বলেন, আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com