সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পিরোজপুরে প্রতিপক্ষের হামলা কলেজ ছাত্রের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১.৫৬ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের প্রতিপক্ষের হামলায় সৈয়দ রাসেল (২৪) নামর এক কলেজ ছাত্র নিহত হয়েছেন মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

নিহত রাসেল পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী গ্রামের ইদ্রিস  আলীর ছেলে ও পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এর আগে ওই দিন দুপুরে উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের সামনে বসে তার উপর প্রতিপক্ষ হামলা চালালে তিনি গুরুতর আহত হন।

ওই হত্যার বিচারের দাবীতে বুধবার (২৪ এপ্রিল) দুপুরে তার  সহপাঠীরা পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই যুবক জেলার সদর উপজেলার কদমতলা গ্রামের রিয়াজুল ইসলামের সাথে মারামারির একটি ঘটান নিয়ে বিরোধ চলছিলো। ওই রিয়াজুলের উপর হামলায় নিহত রাসেল ও তার বন্ধুরা সম্পৃক্ত ছিলো। এনিয়ে বিরোধের জেরে গত মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে রাসেল কদমতলা থেকে পিরোজপুরে যাওয়ার কালে রিয়াজুল তার লোকজন নিয়ে পরিকল্পিতভাবে রাসেলের উপর হামলা করে  এতে রাসেল গুরুতর আহত হন তাকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি হাসপাতালে প্রেরন করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্বজনদের দাবী, নিহত রাসেল ওই দিন দুপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এসএম বায়েজিদ হোসেনর সাথে দেখা করতে তার বাড়িতে যান। সেখানে থেকে ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কিছু যুবক তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। তিনি খুলনা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কখনো কোন অন্যায়ের সাথে জড়িত ছিলো না। তাকে অন্যায় ভাবে পরিকল্পিত ভাবে  হত্যা কার হয়েছে। পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি)  মো. আশিকুজ্জামান বলেন, এ ঘটনায় হত্যা মামলা

প্রক্রিয়াধীন  রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com