সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

হিজবুল্লাহ নতুন করে ইসরায়েলে কয়েক ডজন রকেট ছুঁড়েছে

  • আপডেট সময় বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৮.৫৭ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপ বলেছে, তারা নতুন করে ইসরায়েলে কয়েক ডজন রকেট ছুঁড়েছে।
ইসরায়েলী হামলায় দু’জন বেসামরিক নাগরিক নিহতের পর বুধবার হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে এসব রকেট ছোঁড়ে।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর পর গাজায় ইসরায়েল পাল্টা প্রতিশোধমূলক আক্রমণ শুরু করে। এ সময় থেকেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় চলছে। এরই মধ্যে সম্প্রতি হিজবুল্লাহ তাদের রকেট হামলা জোরদার করেছে।
হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত গ্রামে কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করেছে। বেসামরিক নাগরিকদের বাড়িঘরে ইসরায়েলী হামলার জবাবে এই রকেট নিক্ষেপ করা হয়।
উদ্ধারকারী দল মঙ্গলবার জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় হানিন গ্রামে ইসরায়েলী হামলায় একই পরিবারের ৫০ বছর বয়সী এক নারী এবং এক কিশোরী নিহত হয়েছে।
বার্তা সংস্থা এএফপি’র হিসেব মতে, গত ৭ অক্টোবর থেকে লেবাননে অন্তত ৩৮০ জন নিহত হয়েছে। এদের অধিকাংশ হিজবুল্লাহ যোদ্ধা ,৭২ জন বেসামরিক নাগরিক।
ইসরায়েল বলছে, তাদের ১১ সৈন্য এবং আট বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com