সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কাউখালীতে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনায়ন পত্র দাখিলের শেষ দিনে ১২ জনের মনোনায়ন পত্র দাখিল

  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ১২.৩৯ এএম
  • ১৪৬ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনায়ন পত্র দাখিলে শেষ দিনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন মনোনায়ন  পত্র অনলাইনে আবেদন করছেন। তারা আজ রবিবার উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটারিং অফিসারে কার্যলয়ে অনলাইনে দাখিলকৃত কাগজ পত্রের একটি কপি জমা দেন। এরা হলেন চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের  সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদাক মনিরুজ্জামান পল্টন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলাম খান এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান জাতীয় পার্টি জে পি থেকে পদত্যাগ কারী নেতা আবু সাঈদ মিয়া (স্বতন্ত্র) । উপজেলা ভাইস চেয়ারম্যান পদে হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, আওয়ামী লীগ নেতা বিপুল বরণ ঘোষ, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ প্রতিম সমদ্দার, সাংবাদিক মাসুম বিল্লাহ্, জাতীয় পার্টি জেপি ছাত্র সংগঠন ছাত্র সমাজের সভাপতি মোঃ শামিম হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাতীয় পার্টি জেপি নেত্রী সীমা আক্তার, ও ফাতেমা ইয়াসমিন। উল্লোখ্য এবারে এ উপজেলা নির্বাচন ইলেক্টনিক  ই ভি এম প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com