সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনায় কাবু হয়ে পড়েছে ঢাকা আক্রান্ত ১৮৩৮ জন

  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০, ৬.২৪ পিএম
  • ২৮২ বার পড়া হয়েছে

করোনায় কাবু হয়ে পড়েছে রাজধানী ঢাকা। সারাদেশে আক্রান্ত ১ হাজার ৮৩৮ জনের মধ্যে ৬০৮ জনই ঢাকার। এর পরে রয়েছে নারায়ণগঞ্জ। বিশ শতাংশ আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ জেলায়। ঢাকায় সবচেয়ে বেশি আক্রান্ত মিরপুরে। এখন পর্যন্ত সেখানে ৪৫ জন আক্রান্ত হয়েছেন। পুরনো ঢাকার ওয়ারীতে আক্রান্ত হয়েছেন ২৭ জন। শুক্রবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ৭৫ জন। ৮ই মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, ৬৪ টি জেলার মধ্যে ৪০ জেলায় করোনা ছড়িয়ে পড়েছে। ঢাকায় যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৬৮ ভাগের বয়স একুশ থেকে পঞ্চাশের মধ্যে। গত ২৪ ঘন্টায় ২ হাজার ১৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৬৬ জনের শরীরে করোনার আলামত পাওয়া যায়। কিছু এলাকা বাদে বেশীরভাগ এলাকাই এখন করোনা কবলিত। মিডিয়া পল্লী হিসেবে খ্যাত কাওরান বাজারের একটি অংশ লকডাউন করা হয়েছে। সেখানে দুই জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন কাঁচামাল ব্যবসায়ী।

ওদিকে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আগামীকাল শনিবার জাতীয় সংসদের অধিবেশন বসছে। করোনা ভাইরাসের ভয়াবহতায় এই অধিবেশন হবে ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ততম। আধা ঘন্টা থেকে এক ঘণ্টার মধ্যে যাবতীয় কার্যক্রম শেষ হবে এমনটাই বলা হচ্ছে। ঢাকার বাইরের এমপিদের না আসতে বলা হয়েছে। সামাজিক দুরুত্ব বজায় রেখে অধিবেশনে উপস্থিত হবেন এমপিরা। সংসদের গেটে এমপিদের শরীরের তাপমাত্রা মাপা হবে। অপেক্ষাকৃত বয়স্ক এমপিদের উপস্থিত না থাকতে বলা হয়েছে। সাংবাদিকদের উপস্থিতি নিরুতসাহিত করা হয়েছে। বলা হয়েছে, সংসদ টেলিভিশন থেকে আপনারা সংবাদ সংগ্রহ করুন। সংসদে আসার প্রয়োজন নেই।

বিজিএমইএ’র প্রেসিডেন্ট রুবানা হক জানিয়েছেন, গার্মেন্টস কারখানা আগের সিদ্ধান্ত অনুযায়ী ২৬শে এপ্রিল খুলছে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com