সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঈদে আসছে আমিনুল সিকদারের নাটক ‘বাড়ি ফেরা’

  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ১২.৪৬ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ- লম্বা সময়ের বিরতির পর এই ঈদেই নতুন নির্মাণ নিয়ে ফিরছেন আমিনুল সিকদার। এবারের নাটক ‘বাড়ি ফেরা’। কাজটি নিয়ে নির্মাতা তো বটেই, তার ঘনিষ্ঠজনেরাও ভীষণ উচ্ছ্বসিত।

‘বাড়ি ফেরা’ গল্পে দেখা যাবে- বাবা-মায়ের সঙ্গে জুড়ে থাকা সন্তানদের ইমোশন নিয়ে বিভিন্ন ঘটনা। বাবা-মা এবং দুই ছেলে নিয়ে মধ্যবিত্ত একটি গ্রামীণ পরিবার। বাবা -মা সবসময়ই সন্তানদের ভবিষৎ নিয়ে চিন্তিত থাকে যে তারা কিভাবে একটা সুন্দর ও পরিচ্ছন্ন জীবন কাটাবে। প্রতিনিয়ত সন্তানদের ভালোর জন্যই যত লড়াই যত রাগ অভিমান। সন্তানদের দূরে থাকাও বাবা-মায়ের মন কাঁদায়। নাটকটিতে অভিনয় করেছেন শামীমা নাজনীন, ফারুক আহমেদ, জামশেদ শামীম, দীশি, জারীফসহ আরো অনেকে। ঈদের আগের দিন রাত ৯টায় ইউটিউবে প্রচারিত হবে ‘বাড়ি ফেরা‘ নাটকটি।

বাড়ি ফেরা’র শুটিং অভিজ্ঞতা জানিয়ে আমিনুল সিকদার বলেন, হুমায়ূন আহমেদ স্যারের নাটকের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী ফারুক আহমেদ এবং শামীমা নাজনীন দুজন একসঙ্গে অভিনয় করেছেন আমার এই নাটকটিতে। তারা দুর্দান্ত অভিনয় করেছেন। তবে বিশেষ করে অভিনেতা জামশেদ শামীম প্রচুর পরিশ্রম করেছেন, নাটকের দুই একটা স্পটের সিন একটু কষ্টকর ছিল, সেগুলো করতে তিনি একবারও দ্বীধাবোধ করেননি। আমি জানি জামশেদ ভাই অনেক পরিশ্রমী।তার মেধা আর শ্রমই তাকে অনেক দূর নিয়ে যাবে।

তিনি বলেন, আরো একটা বিষয়, এই নাটকে বাকি যারা আরো অভিনয় করেছেন, তারা সবাই নতুন। সবাই ভালো করেছেন। নতুন কিছু মুখ দেখতে পাবে দর্শক।

নির্মাতা আমিনুল সিকদার আরও বলেন, দর্শকরা এখন গল্পভিত্তিক কাজ দেখতে পছন্দ করেন এবং একজন নির্মাতা হিসেবে আমারও পুরোপুরি সন্তুষ্ট হতে হবে যে আমি কোন ধরনের গল্পে কাজ করবো। যদি আমিই সন্তুষ্ট না থাকি তাহলে দর্শকদের কিভাবে খুশি করবো। কিছুদিন আগেই কান পাতলে শোনা যেত যে বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে চলছে রুচির দূর্ভিক্ষ।দর্শকদের মধ্যে দেখা দিয়েছিল হতাশা। সিনিয়র আর্টিস্টদের আক্ষেপও ছিল না কম। তবে এখন দুর্ভিক্ষ কাটিয়ে উঠছে বাংলা নাটক ইন্ডাস্ট্রি। ইদানিং ভালোমানের কাজ রিলিজ হচ্ছে। দর্শকরাও বেশ আনন্দ পাচ্ছে। অবশ্যই আমি আমার কাজটি নিয়ে অনেক আশাবাদী। কেননা প্রায় ৩ বছর বিরতির পর আমি আবার ফিরেছি আমার নতুন নির্মাণ ‘বাড়ি ফেরা’ নিয়ে। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন মো: ইকবাল হোসেন ।

উল্লেখ্য, এর আগে আমিনুল সিকদার নির্মিত ‘সতর্ক সংকেত’ যা একটি ধারাবাহিক ক্রাইম ফিকশন চ্যানেল ২৪ এ প্রচারিত হয়েছে। এছাড়া তিনি দুটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন; যেগুলো দারুণ সাফল্য পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com