সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজনে ২৭ নাটক

  • আপডেট সময় শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৬.৫৮ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ- ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে মোট ২৭ নাটক,৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ফানি মোমেন্টসহ নানা আয়োজন।
বিশেষ সংগীতানুষ্ঠানগুলোর মধ্যে ঈদের ৭দিন সকাল ৮.১৫ মিনিটে প্রচার হবে বৈশাখীর সকালের গান’। লিটু সোলায়মানের প্রযোজনায় অংশ নেবেন অনিমা রায়, হৈমন্তী রক্ষিত, পুতুল, দেবলিনা সুর, আতিয়া আনিসা, তিন্নি ও অনিন্দিতা অথি।
ঈদের ৭দিন সকাল ১১.০০ টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। লিটু সোলায়মানের প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী খুরশিদ আলম ও অনুপমা মুক্তি, বিন্দু কনা ও তার দল, রাজীব ও শবনম প্রিয়াংকা, গামছা পলাশ ও দিপা, সাব্বির ও প্রিয়াংকা বিশ্বাস, অংকন ও কামরুজ্জামান রাব্বি, নোলক ও সাদিয়া লিজা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইনুন পুতুল, তাসনুভা মোহনা, ও তমা রসিদ।
নিকোলাস হীরার প্রযোজনায় এবং চিত্রনায়িকা বৃষ্টি ইসলামের উপস্থাপনায় ঈদের ৭ দিন দুপুর ১.০০ টায় প্রচার হবে চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’।
ঈদের দিন দুপুর ১.৩০ মিনিটে প্রচার হবে বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকে ব্যবহৃত গান নিয়ে বিশেষ অনুষ্ঠান নাটকের গান। দুপুর ১২.৩০ মিনিটে প্রচার হবে কমেডি শো: ফানি মোমেন্ট। বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকের হাস্যরস ও ফান নিয়েই এ অনুষ্ঠান। নাটকের গান ও ফানি মোমেন্ট অনুষ্ঠান দুটি প্রযোজনা করেছেন নিকোলাস হীরা।
ঈদের ৭দিন দুপুর ২.৩০ মিনিট থেকে প্রচার হবে ৭টি সিনেমা। ঈদের দিন প্রচার হবে ‘মনে প্রাণে আছ তুমি’। জাকির হোসেন রাজুর পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, ডন, মিশা প্রমুখ।
ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’। অভিনয় করেছেন মান্না, শাবনূর, পূর্ণিমা, ডিপজল প্রমুখ। পরিচালনা আহমেদ নাসির।
ঈদের তৃতীয় দিন প্রচার হবে ‘তোমাকে চাই’। মতিন রহমানের পরিচালনায় এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, খলিল, অমল বোস প্রমুখ।
ঈদের চতুর্থ দিন রয়েছে ‘আমি জেল থেকে বলছি’। মালেক আফসারীর পরিচালনায় এতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, নদী, ওমর সানী প্রমুখ।
ঈদের ৫ম দিন রয়েছে ‘আমার প্রাণের প্রিয়া’। জাকির হোসেন রাজুর পরিচালনায় এতে অভিনয় করেছেন শাকিব খান, বিদ্যা সিনহা মিম, ডন, মিশা সওদাগর প্রমুখ।
ঈদের ৬ষ্ঠ দিন প্রচার হবে ‘দুই বধূ এক প্রিয়া’। জাকির হোসেন রাজুর পরিচালনায় এতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, শাবনূর প্রমুখ।
ঈদের ৭ম দিন প্রচার হবে ‘জান্নাত’। মোস্তাফিজুর মানিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন- মাহিয়া মাহি, সায়মন সাদিক, আলীরাজ প্রমুখ। ।
নাটকগুলোর মধ্যে ১৫টি একক, এবং ৭ পর্বের ৫টি ধারাবাহিক এবং ৭টি মেগা। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮.১০ মিনিটে এবং ৯.৫০ মিনিটে। এর বাইরে ঈদের দিন সকাল ৯.০০টায় প্রচার হবে জাহিদ প্রীতমের পরিচালনায় একক নাটক ‘বুক পকেটের গল্প’। অভিনয় করেছেন- আবু হুরায়রা তানভীর, মারিয়া, মীর রাব্বী, আয়শা, শ্বাশত, উর্বি প্রমুখ।
বাকি ১৪টি একক নাটকের মধ্যে-রাশেদ সীমান্ত-অহনা অভিনীত নোয়াখালীর জামাই বরিশালের বউ, জোভান-পড়শীর প্রথম ভালোবাসা, নিলয়-হিমির আদরে থেকো, খায়রুল বাসার-তটিনীর তোমার জন্য মরতে পারি, ফারহান-মাহির ফল ইন ফাইট,তৌসিফ-তানজিন তিশার বরযাত্রী, মোশাররফ করিম-তানহা তাসনিয়ার বউ সেটিং, তৌসিফ-তটিনীর মায়াবতী, ঈয়াশ রোহান-তটিনীর শেষ কিছু দিন, জোভান-সাদিয়া আয়মানের তবুও আমার হও, রাশেদ সীমান্ত-মায়মুনার ফান্দে পড়িয়া জামাই কান্দে, খায়রুল বাসার-সাদিয়া আয়মানের মন জড়াবো তোরই ঘরে, নিলয়-সাফা কবিরের প্রথম প্রেম এবং নিলয়- হিমির শ্বশুরবাড়ির আপ্যায়ন।
ঈদের ৫টি ৭ পর্বের ধারাবাহিক হলো- রুপক বিন রউফের পরিচালনায় আরফান আহমেদ, মৌটুসী বিশ্বাস, আল মনসুর অভিনীত আমি মানুষ, ফরিদুল হাসান পরিচালিত মিঠু, মিহি, আনন্দ খালেদ অভিনীত পাঁচ টন, আহমেদ আজিম টিটুর পরিচালনায় সজল, নাদিয়া মিম, শতাব্দী ওয়াদুদ অভিনীত, হৃদয়ে তুমি, অনন্য ইমনের পরিচালনায় ইরফান সাজ্জাদ, নাবিলা ইসলাম অভিনীত সাহেব বিবি গোলাম এবং তারিক মুহাম্মদ হাসান পরিচালিত শিপন মিত্র, আঁচল আখি, মানসী প্রকৃতি অভিনীত কুবের মাঝি।
ঈদ অনুষ্ঠানমালায় প্রতিদিন রাত ১১.৩৫ মিনিট থেকে প্রচার হবে ৭টি মেগা নাটক। নাটকগুলো হলো-
জাহিদ হাসান-অর্ষা অভিনীত দুই জামাই, আরফান আহমেদ-মিহি অভিনীত ড্যাম কেয়ার, রাশেদ সীমান্ত-অহনার জামাই বাজার-৩, শশী-আ খ ম হাসান- শামীম জামান অভিনীত ভাগ্যবিবি, মিশা-অনন্যা অনু অভিনীত সিঁড়ি, পাভেল-শাকিলা পারভিন অভিনীত ভণ্ড প্রেমিক এবং শিরিন শিলা-শিপন মিত্র অভিনীত পরিবানু।
ঈদ আয়োজন নিয়ে বলতে গিয়ে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, বৈশাখী টেলিভিশনের মূল লক্ষ্যই হচ্ছে দর্শকদের বিনোদন দেওয়া। আর বিনোদনপ্রিয় মানুষকে কিছুটা বিনোদন দেয়ার জন্যই আমাদের এ আয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com