সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফেনীতে বালুভর্তি ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ৭

  • আপডেট সময় শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ১১.৩৯ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম রেলপথের

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীতে একটি বালুভর্তি ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে

শুক্রবার (৫ এপ্রিল) সকালের দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফেনীর পুলিশ সুপার জাকির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ট্রাকচালক মিজানুর রহমান; তিনি বরিশালের উজিরপুর থানার আবুল হাওলাদারের ছেলে, এ ছাড়া ট্রেনের যাত্রী আবুল খায়ের ও তার ছেলে মো. আশিক। তারা কুমিল্লার লাকসাম উপজেলার মনোহরপুর এলাকার বাসিন্দা। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাত তলা গ্রামের রহুল আমীনের ছেলে রিপাত, মো. ইয়াছিনের ছেলে সাজ্জাদ, নুর আহম্মদের ছেলে দ্বীন মোহাম্মদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ঢাকা থেকে ছেড়ে আসা মেইল ট্রেনটি সকাল ৮টা ২০ মিনিটের দিকে ফেনীর মুহুরীগঞ্জ ব্রিজসংলগ্ন রেলক্রসিং পার হওয়ার সময় একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকটি রেললাইন থেকে সটকে পড়ে। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে উদ্ধার করে দুজনকে ফেনী জেনারেল হাসপাতালে ও কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের দাবি, ঘটনার সময় রেলক্রসিংয়ের গেটম্যান সাইফুল অনুপস্থিত ছিলেন। যার কারণে রেল আসলেও ক্রসিংয়ে প্রতিবন্ধক না থাকাতে এ দুর্ঘটনা ঘটেছে।ফেনীর জিআরপি পুলিশের এএসআই শাহ আলম বলেন, ঘটনাস্থল থেকে মিজান ও আবুল খায়েরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে ঘটনাস্থল থেকে অপর আহত ব্যক্তি আশিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে শুনেছি। নিহতদের মাঝে মিজান ট্রাকের চালক এবং খায়ের ও আশিক বাবা-ছেলে। পাঁচজন রেলের যাত্রী এবং রেলের সম্মুখভাগে ছিলেন।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কায় প্রথমে দুজন ও পরে আরও চারজন মারা গেছে বলে জেনেছি। ঘটনার সময় দায়িত্বরত গেটম্যান অনুপস্থিত ছিলেন বলে রেলপুলিশ থেকে জানতে পেরেছি। এ বিষয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) সকালের দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফেনীর পুলিশ সুপার জাকির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ট্রাকচালক মিজানুর রহমান; তিনি বরিশালের উজিরপুর থানার আবুল হাওলাদারের ছেলে, এ ছাড়া ট্রেনের যাত্রী আবুল খায়ের ও তার ছেলে মো. আশিক। তারা কুমিল্লার লাকসাম উপজেলার মনোহরপুর এলাকার বাসিন্দা। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাত তলা গ্রামের রহুল আমীনের ছেলে রিপাত, মো. ইয়াছিনের ছেলে সাজ্জাদ, নুর আহম্মদের ছেলে দ্বীন মোহাম্মদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ঢাকা থেকে ছেড়ে আসা মেইল ট্রেনটি সকাল ৮টা ২০ মিনিটের দিকে ফেনীর মুহুরীগঞ্জ ব্রিজসংলগ্ন রেলক্রসিং পার হওয়ার সময় একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকটি রেললাইন থেকে সটকে পড়ে। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে উদ্ধার করে দুজনকে ফেনী জেনারেল হাসপাতালে ও কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের দাবি, ঘটনার সময় রেলক্রসিংয়ের গেটম্যান সাইফুল অনুপস্থিত ছিলেন। যার কারণে রেল আসলেও ক্রসিংয়ে প্রতিবন্ধক না থাকাতে এ দুর্ঘটনা ঘটেছে।

ফেনীর জিআরপি পুলিশের এএসআই শাহ আলম বলেন, ঘটনাস্থল থেকে মিজান ও আবুল খায়েরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে ঘটনাস্থল থেকে অপর আহত ব্যক্তি আশিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে শুনেছি। নিহতদের মাঝে মিজান ট্রাকের চালক এবং খায়ের ও আশিক বাবা-ছেলে। পাঁচজন রেলের যাত্রী এবং রেলের সম্মুখভাগে ছিলেন।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কায় প্রথমে দুজন ও পরে আরও চারজন মারা গেছে বলে জেনেছি। ঘটনার সময় দায়িত্বরত গেটম্যান অনুপস্থিত ছিলেন বলে রেলপুলিশ থেকে জানতে পেরেছি। এ বিষয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com