সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

অপকর্ম-অন্যায়ের বিরুদ্ধে শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে রয়েছেন : সেতুমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ৭.৩৪ পিএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপকর্ম-অন্যায়ের বিরুদ্ধে শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে রয়েছেন। আবরার হত্যাকান্ডে কাউকে ছাড় দেননি প্রধানমন্ত্রী।

রোববার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে চট্টগ্রাম বিভাগের নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা অপকর্ম-অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেন এবং সেই নীতিতেই আমরা এগিয়ে চলছি। আজকে বিশ্বজিৎ হত্যার বিচার করতে গিয়ে আমাদের আমাদের অনেক কর্মী দণ্ডিত হয়েছে।

তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে। আমরা খতিয়ে দেখছি। ছাত্র রাজনীতি বন্ধ করার নামে বুয়েটকে জঙ্গিবাদের কারখানায় পরিণত করা হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে, সেরকম হলে সরকারকে একশানে যেতে হবে। অপকর্ম, অন্যায়ের বিরুদ্ধে শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে রয়েছেন। আবরার হত্যাকান্ডে কাউকে ছাড় দেননি প্রধানমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি নেতাদের কণ্ঠে আইয়ুব খানের প্রতিধ্বনি। নির্বাচনে পরাজিত হয়ে সব ইস্যুতে মার খেয়ে এখন ভারত বিরোধীতায় নেমেছে বিএনপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বক্তব্যে দলের ভাবমূর্তি নষ্ট করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ৭৫-এর নির্মম হত্যাকান্ড যারা ঘটিয়েছে তাদের অনুসারিরাই স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। তারা যেকোন ভাবে বঙ্গবন্ধুকে দৃশ্যপট থেকে মুছে দিতে চায়।

উপজেলা পরিষদ নির্বাচনে প্রশাসন কোনভাবে হস্তক্ষেপ করবে না উল্লেখ করে কাদের বলেন, জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। আপনারা ক্ষমতার অপব্যবহার করবেন না। ক্ষমতার অপব্যবহার না করলে নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ হবে। মন্ত্রী-এমপিরা হস্তক্ষেপ না করলে দলীয় প্রতীকের বাইরে গিয়ে নির্বাচনের উদ্দেশ্য পূরণ হবে।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মনোমালিণ্য এখনো চলছে। এসব ঝগড়াঝাটি অবশ্যই বন্ধ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com