সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পিরোজপুরে পৃথক দুটি মামলায় কিশোর গ্যাং এর ১৮ জনকে গ্রেফতার : অস্ত্র ও টাকা উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ১১.৫২ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরে পৃথক দুটি মামলায় কিশোর গ্যাং এর ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে পিরোজপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস) মো: মুকিত হাসান খাঁন।

গ্রেফতার হওয়া কিশোর গ্যাং এর সদস্যরা হলো মো: লিমন হাওলাদার (১৫), জিসান(১৭), সয়ন রায়(১৬), বাকিদ ইসলাম(১৭), জাকারিয়া শেখ(১৬), মো: সাকিব হাওলাদার(১৬), শামীম সেখ(১৬), মো: হামজা এস্কাদার(১৪), মো: রিফাত মাহমুদ(১৭), শাহরিয়ার রাতুল(১৮), কাওসার মীধা(১৮), সাগর হাওলাদার(১৮), মো: মুন্না জমাদ্দার(১৮), মো: মফিজুল ইসলাম(৩০), মো: আমিরুল(২০)।

এছাড়াও পৃথক মামলায় রাতুল ইসলাম তুর্য(২০), দিব্য মৃধা(২০) এবং শান্ত দত্ত(১৯) কে অপহরণ, আটকে রেখে চঁদা নেয়া সহ একাধিক অভিযোগের মামলায় গ্রেফতার করা হয়।

পিরোজপুর সদর থানার বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে হাতুরী-চাপাতি, চাইনিজ কুড়ালসহ গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার রাত ০৮ টার দিকে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়ার মোড়ে এক গ্রুপের কিশোর অন্যগ্রুপের এক কিশোরকে একা পেয়ে ২০ থেকে ২৫ জন কিশোর তাদের সঙ্গে থাকা লোহার রড, চাইনিজ কুড়াল, চাপাতি ও হাতুড়ি দিয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিমকে এলোপাথারী পিটিয়ে গুরুতর আহত করে হাত ভেঙ্গে ফেলে। পুলিশ সংবাদ পেয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষন করে ঘটনার সাথে জড়িত ১৫ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেফতার করে পুলিশ। ভিকটিমের মা মোসাঃ শিউলি বেগম (৪২) বাদী হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

অন্য একটি ঘটনায় এক কিশোর-কিশোরী বলেশ্বর নদীর পাড়ে শুক্রবার দুপুরে একসাথে ঘুরতে গেলে কিশোর গ্যাং তাদেরকে একসাথে দেখে ধাওয়া করে মেয়ের সঙ্গে থাকা ১৫০০ টাকা নিয়ে যায় ও ছেলেকে জিম্মি করে অজ্ঞাত স্থানে আটক করে তার পরিবারের নিকট মোটা অংকের চাঁদা দাবী করে। তার পরিবার নিরুপায় হয়ে ৩১০০ টাকা চাঁদা দেন। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা মোঃ লিয়াকত আলী সরদার (৪৫) বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করেন। পুলিশ ভিকটিমকে রাজারহাট এলাকার বলেশ্বর নদীর তীরে ওয়াপদার পাড়ে শামিম ভিলা থেকে উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত ০৩ জন আসামীকে গ্রেফতার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস) মো: মুকিত হাসান খাঁন আরো জানান শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ জণগণের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি টিভির ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। পিরোজপুরের পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে অন্যায়ের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে। ঘটনায় জড়িত বাকী সদস্য ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com