সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কাউখালীতে  বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত 

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ১০.১১ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেন। কর্মসূচির মধ্যে ছিল, শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে দুপুর বারোটায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন ,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আরা হাদিয়া,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ড, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিলটন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন শিক্ষক নেতা লিটন কৃষ্ণ কর। অনুষ্ঠানের দোয়া মাহফিল পরিচালনা করেন কাউখালী উপজেলা পরিষদের পেশ ইমাম ও খতিব মাওলানা খলিলুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অবদানের জন্য আমি আজ সংসদ সদস্য হতে পেরেছি। বীর মুক্তিযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে দেশকে স্বাধীন করেছেন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে। আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী দেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নয়নের দিকে এগিয়ে নিচ্ছেন। বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস সহ বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তার জন্য দোয়া করব। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠক আলাদা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com