সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ১০.০৭ পিএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:

শহীদ বেদিতে পুষ্পার্পণ অর্পণ,জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্যারেড গ্রাউন্ডে কুজকাওয়াজ প্রদর্শন ও মনোমুগ্ধকর ডিসপ্লে এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের মধ্যদিয়ে  যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরের ফুলবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা পরিষদ চত্ত¡রে অবস্থিত শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,ফুলবাড়ী থানা প্রশাসন, পৌর পরিষদ, উপজেলা আওয়ামীলীগ,বিভিন্ন স্কুল,কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান শহীদ বেদিতে ফুল দিয়ে প্রতিশ্রদ্ধা নিবেদন করে।

সকাল ৯ টায় ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান। পতাকা উত্তোলন শেষে বিভিন্ন প্রতিষ্ঠান কুজ কাওয়াজ প্রদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামা তমাল এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন । অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com