সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে

  • আপডেট সময় সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৯.২৩ পিএম
  • ১৩৫ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টা থেকে। এরপর সকাল ৮টা, ৯টা ১০টা এবং সর্বশেষ বেলা পৌনে ১১টায় শেষ জামাত অনুষ্ঠিত হবে।

সোমবার ঈদের জামাতের সময়সূচি জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তবে, জামাতের ইমামতি কে কে করবেন, তা ঠিক করবে ইসলামিক ফাউন্ডেশন।

এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, পাঁচটি জামাতের ইমামতি কে কে করবেন, তা ঠিক করবে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া, পাঁচটি জামাতের ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে কে দায়িত্ব পালন করবেন, তাও ঠিক করা হবে।

এর আগে ধর্ম মন্ত্রণালয়ের জানিয়েছিল, প্রতি বছরের মতো এবারও ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। আর প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com