সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৫

  • আপডেট সময় শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ১০.৪৩ এএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

গীতি গমন চন্দ্র রায় গীতি,স্টাফ রিপোর্টারঃ- ঠাকুরগাঁওয়ে গত ২০ শে মার্চ ২০২৪ ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের দিক নির্দেশনায় আইন শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন অভিযানে ২০টি ট্যাপেন্টাডোল ট্যাবলেট ১২টি ইয়াবা ট্যাবলেট ও ২৪৫ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

জানা যায়,ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ নং আমগাঁও ইউপির নন্দগাঁও প্রাথমিক বিদ্যালয় মাঠের উত্তর পূর্ব কোনে শহীদ মিনারের সামন থেকে ১০৫ গ্রাম শুকনা গাঁজা উদ্ধারসহ মাদকব্যাবসায়ী হরিপুর থানার ধীরগঞ্জ গ্রামের শম্ভু দাসের পুত্র শুভ দাস (২১) কে ও হরিপুর থানার রহমত পুর গ্রামের মোঃনজরুলের পুত্র মোঃমিজান (২৫)কে গ্রেফতার করা হয় এবং আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হরিপুর থানায় মামলা রুজু করা হয়।রানীশংকৈল থানার পুলিশের মাদক বিরোধী অভিযানে ১নং ধর্মগড় ইউনিয়নের ধর্মগড় চেকপোস্ট কলোনি গ্রামের মৃত সুবেদ আলীর পুত্র মোঃ রেজওয়ান (২১)কে ধর্মগড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে ১২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয় এবং রানীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় ও বালিয়াডাঙ্গী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪নং বড় পলাশবাড়ী ইউনিয়নের জিয়ারবাড়ী গুচ্ছ গ্রামের মোঃআসাদ আলীর পুত্র মোঃমাজেদুল ইসলাম (৩২)কে তার বসত বাড়ীর পূর্ব ভিটার পশ্চিম দুয়ারী ঘরের আঙিনা হতে ১৪০ গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয় এবং বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।এবং ঠাকুরগাঁও সদর থানার পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৭নং জগ্ননাথপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মোঃসোবহানের পুত্র মোঃআলম ইসলাম (২০)কে ২০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয় এবং ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা।গ্রেফতারকৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com