সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

স্ট্যান্ডার্ড চার্টার্ড ও অ্যাপোলো হাসপাতালের মধ্যে চুক্তি

  • আপডেট সময় বুধবার, ২০ মার্চ, ২০২৪, ১.২৬ এএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় এখন থেকে ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারী গ্রাহকরা অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্যসেবা প্যাকেজ, আউটডোর অনুসন্ধান চেকআপ এবং রুম ভাড়ার উপর বিশেষ মূল্যছাড় পাবেন।

এ সময় স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের পক্ষে উপিস্থত ছিলেন আনসিকিউরড প্রোডাক্ট (সিসিপিএল) এর প্রধান তৌফিক ইমাম, রিওয়ার্ডস অ্যান্ড অ্যালায়েন্সেসের প্রধান শাহরীন আলম এবং অ্যাপোলো হাসপাতাল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (পূর্বাঞ্চল) রানা দাসগুপ্ত, এসইওকে হেলথকেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের প্রতিনিধি এম এম মাসুমুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তাবৃন্দ। 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com