সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে লিকেজ পাওয়ায় ল্যাবএইড হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৮.৫৫ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

অনুমোদন না নিয়ে ভবনের ছাদে রেস্তোরাঁ নির্মাণ ও রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে লিকেজ পাওয়ায় ধানমন্ডির গ্রিনরোডের ল্যাবএইড হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে দক্ষিণ সিটির নির্বাহী হাকিম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষকে এ জরিমানা করেন। এদিন দক্ষিণ সিটি করপোরেশন ধানমন্ডি ও গ্রিনরোড এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় ল্যাবএইড ভবনের ছাদে অনুমোদন না নিয়েই নির্মাণ একটি রেস্তোরাঁয় গিয়ে নির্বাহী হাকিম দেখতে পান, রেস্টুরেন্টের সঙ্গে ঝুঁকিপূর্ণ রান্নাঘর।  সেখানে সিলিন্ডার ও রাখা হয়েছে ঝুঁকি পূর্ণভাবে।

২০১৯ সালের নকশা অনুযায়ী অনুমতি না নিয়েই এই রেস্টুরেন্ট হয়েছে বলে জানান নির্বাহী হাকিম জাহাঙ্গীর আলম। বলেন,  এখানে রেস্তোরাঁ করার কথা না। তারপরও ছাদের ওপর তারা এটা করেছেন। এছাড়া সেখানকার রান্নাঘরের একটি সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল। এসব কারণেই ল্যাবএইড কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনার পর ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে সমন্বিত অভিযানে নেমেছে রাজউক ও সিটি করপোরেশন।

বুধবার পর্যন্ত তিন দিনে রাজধানীর এক হাজার ১৩২টি রেস্তরাঁয় অভিযান চালানো হয়েছে।

এসব অভিযানে ৮৭২ জনকে গ্রেপ্তার এবং ২০টি মামলা দায়ের করা এবং ৮৮৭টি ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com