সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সৌদি আরব পবিত্র রমজান মাসে মসজিদে ইফতার নিষিদ্ধ করেছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৮.৪৬ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাসে মসজিদে ইফতার নিষিদ্ধ করেছে সৌদি আরব। মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সপ্তাহে সৌদির ইসলামিক মন্ত্রণালয়ের প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরব সরকার বলেছে যে মসজিদের ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্বেগের জন্য ইফতার প্রকল্পগুলো চালানো উচিত নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ইমাম ও মুয়াজ্জিনদের মসজিদের আঙ্গিনায় ইফতারের জন্য উপযুক্ত জায়গা খুঁজে নেওয়া উচিত। তবে এর জন্য কোনো অস্থায়ী কক্ষ বা তাঁবু তৈরি করা উচিত নয়।

মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের উচিত নয় রোজাদারদের ইফতার প্রকল্পের জন্য আর্থিক অনুদান সংগ্রহ করা।

নিষেধাজ্ঞার পাশাপাশি, মসজিদ চত্বরে ক্যামেরা ব্যবহার ও ফটোগ্রাফিও নিরুৎসাহিত করা হয়েছে এবং অনলাইন মিডিয়াসহ যেকোনো মিডিয়ায় এসব সম্প্রচার করতে মানা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com