সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গৌরীপুরে ভোরের দর্পণ পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট সময় বুধবার, ৬ মার্চ, ২০২৪, ১০.১৬ এএম
  • ২০০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ- দৈনিক ভোরের দর্পণ পত্রিকার দুই যুগ পূর্তি (২৪ তম) প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে (৫ মার্চ২৪) মঙ্গলবার বিকেল ৪টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে কেককাটা, আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রেস ক্লাবের সাবেক সভাপতি ম. নূরল ইসলামের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র-১ নাজিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রায়হান উদ্দিন সরকার, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, উদীচী শিল্পি গোষ্ঠী গৌরীপুর শাখার সভাপতি ওবায়দুর রহমান, কবি নুরুল আবেদীন।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোরীপুর শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বোরহান, বাংলাপ্রেস ( যুক্তরাষ্ট্র ) ও বাংলা ৫২ নিউজের নিজস্ব প্রতিবেদক দিলীপ কুমার দাস, প্রেস নিউজ ২৪ ডটকমের জেলা প্রতিনিধি সাইফুল আলম, হলি সিয়াম শ্রাবণ, দপ্তর সম্পাদক সুমন এস্, সাংবাদিক হুমায়ূন কবির, মতিউর রহমান খান, মাহফুজুর রহমান, মিলন খান, শামীম আনোয়ার, মুক্তিযোদ্ধার সন্তান রুবেল মিয়া, এসো গৌরীপুর গড়ির সদস্য শান্ত কুমার সরকার প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন করোনা মহামারী পরবর্তী সময়ে এবং অনলাইনের যুগে প্রিন্ট পেপার টিকিয়ে রাখা খুব কঠিন, তারপরও ২৩ বছর পেরিয়ে ভোরের দর্পণ পত্রিকাটি ২৪ বছরে পদার্পণ করেছে। এই মাইল ফলক অতিক্রম করায় আলোচকরা পত্রিকাটির সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরে একটি আনন্দ শোভাযাত্রা হারন পার্ক সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয় এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন গৌরীপুর প্রতিনিধি সুপক রঞ্জন উকিল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com