সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মঠবাড়িয়ায়  ঋনের মামলায় গ্রেফতার এড়াতে ঠিকাদারের আত্মহত্যা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ৮.৪১ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে
পিরোজপু প্রতিনিধি: পিরোজপুর : পিরোজপুরে মঠবাড়িয়ায় ঋনের দায়ে দায়ের হওয়া মামলায় পুলিশের গ্রেফতার এড়াতে মো. আব্দুল হালিম মৃধা (৪৫) নামের  এক ঠিকাদার আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে   উপজেলার পৌর  সভার  সবুজ নগর এলাকায়। নিহত হালিম মৃধা ওই এলাকার মান্নান মৃধার ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রæয়ারী)  দুপুরে তার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
নিহতের মেঝো ভাই মামুন মৃধার সাথে মুঠো ফোনে কথা হলে তিনি  বলেন, তার ভাই হালিম মৃধাকে হত্যা করা হয়েছে।
স্থানীয় একাধীক সূত্রে জানা গেছে, আব্দুল হালিম মৃধার নামে দু’টি মামলার গ্রেফতারী পরোয়ানা  রয়েছে। পুলিশের গ্রেফতার এড়াতে সে তাদের নিজ এলাকায় থাকা বোন রুনি বেগমের  ঘরে থাকতেন।   গত বুধবার (২৮ ফেব্রæয়ারী) রাত দেড়টার দিকে তাকে গ্রেফতারের জন্য পুলিশ ওই এলাকায় যায়।   এমন খবর পেয়ে ঘরের পাশে থাকা সুপারি গাছ বেয়ে   বা ঘর থেকে লাফিয়ে  পালানোর   সময়   আঘাত প্রাপ্ত হয়ে তার মৃত্যু হতে পারে।
মঠবাড়িয়া থানার অফিসার ইন চর্জা (ওসি) মোহাম্মাদ শফিকুল ইসলাম বলেন, ওই ঠিকাদার অনেক টাকার  ঋন  রয়েছেন। তিনি ঋনের অভিযোগে  তার নামে পাওনাদারের দায়ের করা দু’টি মামলায় গ্রেফতারী   পরোয়ানা রয়েছে। হয়তো সে জন্য তিনি আত্মহত্যা করতে পারেন বা ওই এলাকায় ওই রাতে পুলিশ গিয়েছিলো। পুলিশের গাড়ির হর্নের শব্দ   শুনে তিনি পুলিশ তাকে গ্রেফতার করতে এসেছে এমন ভাবনা থেকেও তিনি গ্রেফতার এড়াতে আত্মহত্যা করতে পারেন। তবে ওই রাতে পুলিশ তাকে গ্রেফতার করতে যায় নি। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকৎসক ডাক্তার ফেরদাউস ইসলাম জানান,  তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com