সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পহেলা জুন পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর

  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ২.৫৪ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

চলতি বছরের পহেলা জুন পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্ত্ররাষ্ট্রে বসতে যাওয়া আসন্ন এই টুর্নামেন্টটির গ্রুপ পর্বেই মুখোমুখি হবে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই সুপার ক্লাসিকো দেখতে মুখিয়ে আছে গোটা ক্রিকেট বিশ্ব। গত ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। যেখানে পাকিস্তানকে পাত্তাই দেয়নি স্বাগতিক ভারত। সাত মাসের মাথায় আবারও ভারত-পাকিস্তান দ্বৈরথ। যা বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ বলে বিবেচনা করা হচ্ছে।

রাজনৈতিক বৈরিতার কারণে আইসিসির ইভেন্ট বা এশিয়া কাপ ছাড়া ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াই দেখা যায় না। যে কারণে তাদের লড়াই দেখার অপেক্ষায় মুখিয়ে থাকে ক্রিকেট বিশ্ব। যুক্তরাষ্ট্রের মাটিতে আবারও দুই দল মুখোমুখি হচ্ছে। আগামী ৯ জুন বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

এই ম্যাচ ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়িয়েছে। যার প্রভাব পড়েছে ম্যাচের টিকিটেও। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই গ্যালারিতে বসে উপভোগ করতে ইতোমধ্যেই ভেন্যুর দর্শক ধারণক্ষমতার চেয়ে ২০০ গুণ বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে আইসিসি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাবলিক ব্যালটের মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা করেছিল আইসিসি। সেখানে ১৬১টি দেশের ৩০ লাখ মানুষ আবেদন করেন। অবিক্রীত টিকিট কেনার শেষ দিন ছিল গত পরশু। সেদিন যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুতে হতে চলা ১৬ ম্যাচের মধ্যে ৯টিরই সব টিকিট বিক্রি হয়ে গেছে। যেখানে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ছিল সবচেয়ে বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com