মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আমতলীতে গরুসহ চোর গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.১৮ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার:-আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রাম থেকে গরুসহ চোর জাহিদুল ইসলাম কিশোর খাঁনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। শুক্রবার আমতলী সিনিয়র জুডিসিয়াল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।

জানাগেছে, উপজেলার তক্তাবুনিয়া গ্রামের আয়েজ উদ্দিন খাঁনের ছেলে জাহিদুল ইসলাম কিশোর খাঁন দীর্ঘদিন ধরে গরু চুরি করে আসছে। বৃহস্পতিবার বিকেলে পশ্চিম চুনাখালী গ্রামের ইব্রাহিম গাজী তার একটি চুরি হওয়া গরু জাহিদুল ইসলামের বাড়ী থেকে উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন কিশোরকে আটক করে পুলিশ সোপর্দ করে।

এ ঘটনায় ওইদিন রাতে আমতলী থানায় জাহিদুল ইসলাম কিশোর খাঁনকে প্রধান আসামী করে দুইজনের নামে চুরি মামলা হয়। শুক্রবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।

আমতলী থানার ওসি (তদন্ত) আমির সেরনিয়াবাদ বলেন,গরুসহ জাহিদুল ইসলাম কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com