সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় ৫ আর্জেন্টাইন পর্যটক নিহত

  • আপডেট সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ২.৩৯ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় ৫ আর্জেন্টাইন পর্যটক নিহত হয়েছেন। রোববার দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুইনতানা রু রাজ্যের ইউকাটান উপদ্বীপের জনপ্রিয় উপকূলরেখা বরাবর পর্যটকবাহী গাড়ির সাথে একটি ভ্যানের সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় ম্যাক্সিকান ভ্যানচালকও প্রাণ হারায়।

সলিদারিদাদ পৌরসভার নাগরিক সুরক্ষা সচিব জর্জ ভাজকুয়েজ ওরোপেগ বলেছেন, আর্জেন্টাইনরা ছুটিতে ছিল।

এদিকে দুর্ঘটনায় আরো দুইজন মারাত্মকভাবে আহত হয়েছে। তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়েছে। তারা কোন দেশের সে সম্পর্কে ভাজকুয়েজ কিছু বলেননি।

বৃষ্টি ভেজা সড়ক এবং দ্রুত গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে তিনি মনে করছেন।দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। কুইনতানা রু রাজ্যের এটর্নী জেনারেলের কার্যালয় এ কথা জানিয়েছে।

সূত্র- বাসস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com