সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

  • আপডেট সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১.৩৯ পিএম
  • ২১১ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। এই ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

হাইওয়ে পুলিশ জানায়, সোমবার সকাল ৬টার সময় গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের সূত্রাপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতারা হলেন- কালিয়াকৈরের ভাউমান টালাবহ গ্রামের মফজেল হোসেন, জাহিদুল ইসলাম, শওকত আলী। এরা সবাই স্থানীয় ইটভাটার শ্রমিক। আহত হলেন ইটভাটার শ্রমিক আব্বাস আলী ও অটোরিকশা চালক রমজান আলী।

জানা যায়, টাঙ্গাইলমুখী সার্ভিস লেনে একটি ট্রাক ব্যাটারীচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দিলে অটোরিকশার চালকসহ ৫ জন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের সহায়তায় তাদেরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনকে মৃত ঘোষণা করেন।

বাকি ২ জন চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com