সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মঠবাড়িয়ায় পরিবেশ সুরক্ষা ও খাল দখলমুক্তসহ অবৈধ দখলদার উচ্ছেদে মানববন্ধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.২৯ পিএম
  • ১৭৪ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরের প্রাণকেন্দ্রর প্রবহমান খালের দুই তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও শহরের পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার মঠবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে শহরেরর শহীদ মিনার সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় গণমাধ্যম কর্মী, সুশীল সমাজ, শিক্ষক ও রাজনীতিকরা অংশ নেন।
মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ কমাÐার বীর মুক্তিযোদ্ধা মো. বাচ্চু মিয়া আকন, সংস্কৃতিজন সাংবাদিক শিবু সাওজাল, সাবেক পৌর কাউন্সিলর মোতালেব হোসেন মধু, প্রবীণ সাংবাদিক জাহিদ উদ্দিন পলাশ, আবদুস সালাম, আজাদী, রোকনুজ্জামান শরীফ, দেবদাস মজুমদার, প্রবাসী সাইদুল হক খান, সাংবাদিক আবুল কালাম আজাদ ও ইসরাত জাহান মমতাজ প্রমূখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মঠবাড়িয়া পৌরশহর প্রথম শ্রেণীর হলেও শহরের পরিবেশ চরম বিপন্ন। অবৈধ দখলদারদের কব্জায় শহরের প্রাণকেন্দ্রের প্রবহমান খাল দখল দূষণে নব্যতা হারিয়েছে। শহরের ফুটপাত অবৈধ দখলদারদের কবলে পড়ায় শহরের জানজটে নাগরিক চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় স্থানীয় প্রশাসন অবৈধ দখলদারদের উচ্ছেদের চেষ্টা শুরু করলে একটি কুচক্রি মহল এ অভিযান ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে।  সমাবেশে পরিবেশ ও জনস্বার্থে শহরের সকল অবৈধ দখল উচ্ছেদের দাবি জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com