সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন রঙ ও আনন্দ নিয়ে আসে

  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৬.০২ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

বাংলা ফাল্গুন মাসের বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুনে বর্ণিল পোশাক, ফুল আর সংগীতায়জনের মধ্য দিয়ে উৎসবে মেতে উঠেছে দেশের উৎসবপ্রেমী মানুষ।

ফাল্গুন বাংলা বর্ষপঞ্জির একাদশ মাস এবং ঋতুর প্রথম মাস বসন্ত। উষ্ণ রোদ, প্রস্ফুটিত ফুল আর পাখির কিচিরমিচির বসন্তকে বাংলাদেশের ষষ্ঠ ঋতুর রাজা করে তোলে।

পহেলা ফাল্গুন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে হাজার হাজার মানুষের সমাগমে রাজধানীতে উদযাপনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে চারুকলার বকুলতলা।

বাংলাদেশে পহেলা ফাল্গুন উদযাপনের ঐতিহ্য শুরু হয় ১৪০১ বঙ্গাব্দে। এরপর থেকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আনন্দঘন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নিয়মিত পহেলা ফাল্গুন উদযাপন করে আসছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ।

বুধবার সকাল ৭টায় সংগঠনের আয়োজনের মধ্য দিয়ে চারুকলার বকুলতলায় পহেলা ফাল্গুন উৎসব শুরু হয়। বিকালে রাজধানীর উত্তরা রবীন্দ্র সরণি ও বাহাদুর শাহ পার্কে মুক্তমঞ্চে অনুরূপ উৎসবের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠান নানা কর্মসূচির মধ্য দিয়ে এবারের উৎসব ১৪ ফেব্রুয়ারি উদযাপন করবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২২৫ জন নৃত্যশিল্পীর উপস্থিতিতে বিকাল সাড়ে ৩টায় রাজধানীর রমনা পার্কে ‘বসন্ত নৃত্য’ শীর্ষক বিশেষ নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে দিনটিকে স্বাগত জানানো হবে। এরপর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে একটি উৎসবমুখর শোভাযাত্রা বের হবে এবং একাডেমির উন্মুক্ত মঞ্চে থাকবে সংগীত পরিবেশনা, আবৃত্তি, নৃত্য আবৃত্তি এবং বসন্তের ধারণাসম্বলিত বাংলা ফ্যাশনের কোরিওগ্রাফি প্রদর্শন করা হবে।

-ইউএনবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com