সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাফা শহরে ইসরাইলের ব্যাপক বোমা হামলায় নিহতের সংখ্যা ১০০

  • আপডেট সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.৩৩ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

গাজার দক্ষিণাঞ্চলের ঘনবসতিপূর্ণ রাফা শহরে রোববার রাতে ইসরাইলের ব্যাপক বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ হয়েছে । আহত হয়েছে ২৩০ জনেরও বেশি।
লেবানিজ টিভি চ্যানেল আল মায়াদিন এ কথা জানিয়েছে।
এছাড়া প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, শহর থেকে রাতভর ব্যাপক বোমা বর্ষণের শব্দ শোনা এবং ধোঁয়ার কুন্ডলি উড়তে দেখা গেছে।
টিভি চ্যানেলর খবরে আরো বলা হয়েছে, ইসরাইলী বিমান বাহিনী রাফার আল হুদা এবং আল রাহমা মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এখানে প্রচুর শরণার্থী আশ্রয় নিয়েছে।
দ্য ফিলিস্তিন রেড ক্রিসেট জানিয়েছে, আশপাশের আবাসিক ভবনসহ সংস্থাটির সদরদপ্তরেও হামলা চালিয়েছে ইসরাইল।
এদিকে চলমান যুদ্ধের কারণে বাস্তুচ্যুতসহ গাজার মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি এখন রাফায় বাস রয়েছে। এদের অধিকাংশই তাঁবুতে বসবাস করছে।
আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে রাফায় ইসরাইলী হামলায় বিপর্যকর পরিস্থিতি তৈরি হবে বলে বারবার সতর্ক করা সত্ত্বেও তেলআবিব এ হামলা চালানো শুরু করলো।
উল্লেখ্য, গতবছরের ৭ ই অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরাইলও গাজায় নির্বিচারে পাল্টা অভিযান শুরু এবং হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com