সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভাঙ্গায় কৃষককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

  • আপডেট সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ৮.১৬ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার
নাসিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি গ্রামের একজন কৃষককে পিটিয়ে হত্যা করেছে
দুর্বৃত্তরা। শনিবার সকাল ১০টার সময় বাড়ির পাশে মহিউদ্দিন বেপারী কলোই ক্ষেতে
কৃষক হাবিবুর রহমান বেপারী(৬০) লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সে ঐ গ্রামের
মৃত ইউনুস বেপারী পুত্র। নিহতের মাথায়, কানে, গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ও এলাকাবাসি ধারণা করছে, বাড়ির পাশে ১টি বাগানে দুর্বৃত্তরা হাবিবুর
রহমানকে হত্যা করে চাদর দিয়ে মুড়িয়ে কলোই ক্ষেতে ফেলে যায়।
নিহতের ছেলে সোহাগ বেপারী জানান, আমার বাবা হাবিবুর রহমান বেপারী সন্ধ্যার পর
ভাত খেয়ে বাড়ি থেকে বের হয়ে বাজারে যায়। রাত অনুমানিক ৯ টা ১০ টা হবে
বাড়িতে না আসায় রাতভর অনেক খোঁজাখুঁজি করি এবং মসজিদের মাইকে মাইকিং
করি। শনিবার সকাল ৯টার সময় বাড়ির পাশে মহিউদ্দিন বেপারী কলোই ক্ষেত থেকে আমার
বাবার লাশ দেখতে পাই। তবে আমার বাবার বড় কোন শত্রু ছিল না। শুধু চাচাদের সাথে জমি
নিয়ে একটু বিরোধ ছিল।
আমি আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই।
এ ব্যাপারে নাসিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর খান জানান, আমি শুনেছি ৭
নং ওয়ার্ডের বালিয়াহাটি গ্রামের কারিকর পাড়া মৃত্যু ইউনুস বেপারী ছেলে
হাবিবুর রহমান বেপারীকে কে বা কাহারা তাকে হত্যা করেছে । তার লাশ বাড়ির পাশের
কলোই ক্ষেতে লাশ ফেলে গিয়েছে। এলাকাবাসী লাশ দেখে আমাকে খবর দেয়। পরে আমি
ভাঙ্গা থানাকে অবহিত করি এবং পুলিশ এসে হাবিবুর রহমান লাশ উদ্ধার করে নিয়ে যায়।
ভাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ জানান, সংবাদ পেয়ে আমি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি।
নিহত কৃষক হাবিবুর রহমানের লাশ উদ্ধার করি। নিহতর শরীরে বেশ কয়েকটি আঘাতের
চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পাশেই বাগানের তাকে হত্যা করে এরপর চাদর দিয়ে মুড়িয়ে
কলোই ক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা। আমরা তদন্ত করছি, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য
ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। স্বজনেরা অভিযোগ দিলে আশা করছি দ্রুত
হত্যাকারীদের সনাক্ত করতে সক্ষম হব। ঘটনাস্থলে একাধিক টিম কাজ করছে। ঘটনাস্থল থেকে
দুর্বৃত্তর এক জোড়া স্যান্ডেল পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com