সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সাভারের আশুলিয়ায় কাজিমুদ্দিনকে হত্যার রহস্য উদঘাটন করেছে র‌্যাব-৪

  • আপডেট সময় শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.৪৪ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় ব্যবসায়ী ও পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার কাজিমুদ্দিনকে হত্যার রহস্য উদঘাটন করেছে র‌্যাব-৪ এর সদস্যরা। এসময় হত্যাকারী আব্দুল লতিফকে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়।
আজ শুক্রবার এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন,৭ ফেব্রুয়ারি বুধবার সকালে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় লিপি ডেইরী ফার্মের বিশ্রাম রুম থেকে ফার্মটির স্বত্বাধিকারী কাজিমুদ্দিনের (৫০) গলাকাটা লাশ উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী। পরে ক্লুলেস হত্যাকান্ডের এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজদারী বৃদ্ধি করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে র‌্যাব-৪ এর একটি দল আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে হত্যাকারী মোহাম্মদ আবদুল লতিফ খাঁনকে (৩২) গ্রেফতার করে। এসময় হত্যার শিকার ওই ব্যবসায়ীর ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি হত্যাকান্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন,গ্রেফতারকৃত লতিফ ওই ব্যবসায়ীর বড় ভাইয়ের ছেলে। গ্রেফতারকৃত লতিফের বাবা মারা যাওয়ার পর থেকেই সে তার চাচাদের সাথে বসবাস করতো। লতিফের পৈত্রিক সম্পত্তি অংশীদারিত্ব নিয়ে কাজিমুদ্দিনের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল এবং প্রায় সময় তাদের মধ্যে বাকবিতন্ডা হতো। গত ৬ ফেব্রুয়ারি রাতে ভিকটিম কাজিমুদ্দিন তার ডেইরী ফার্মে স্ত্রী সন্তান নিয়ে দেখতে আসে। ডেইরী ফার্মটি বাসার পাশে হওয়ায় স্ত্রী ও সন্তানকে পাঠিয়ে দেন এবং তিনি ফার্মের বিশ্রাম কক্ষে রাত্রিযাপনের উদ্দেশ্যে অবস্থান করেন। পরবর্তীতে ৬ ফেব্রুয়ারি মধ্যরাতে লতিফ ফার্মে এসে তার পৈত্রিক সম্পত্তির ভাগাভাগি নিয়ে কথা বললে ভিকটিমের সাথে তার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে লতিফ উত্তেজিত হয়ে রুমে থাকা বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ঘটনাস্থল থেকে লতিফ পালিয়ে যায়। হত্যাকান্ডের খবর ছড়িয়ে পড়লে লতিফ সাভারের আশুলিয়া এলাকায় আত্মগোপন করে। সেখান থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com