মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি দু’টি ঘাঁটি নিজদের দখলে নেয়ার দাবি

  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.০৪ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক ইউ ও কিয়াউকতাও শহরে জান্তা বাহিনীর আরও দু’টি ঘাঁটি নিজদের দখলে নেয়ার দাবি করেছে আরাকান আর্মি (এএ)।

মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইরাবতী মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

আরাকান আর্মি জানিয়েছে, টানা কয়েক দিন লড়াইয়ের পর সোমবার সকালে জান্তা বাহিনীর একটি ব্যাটালিয়নের ‘লাইট ইনফ্যানট্রি ব্যাটালিয়ন-এলআইবি ৩৭৮ সদর দপ্তর’ দখল করা হয়েছে। এর আগ মঙ্গলবার এলআইবি ৫৪০ ঘাঁটি দখল করে জান্তাবিরোধী এ বিদ্রোহী গোষ্ঠীটি।

এদিকে রোহিঙ্গা অধ্যুষিত মংডু শহরের বাংলাদেশ সীমান্ত লাগোয়া টাং পিয়োর কৌশলগত সীমান্ত ফাঁড়িতেও হামলা চালিয়ে তা দখল করে নিয়েছে এএ।   সংবাদমাধ্যমটি বলছে, এসময় দুইশ’ জনেরও বেশি জান্তা সেনা বাংলাদেশে পালিয়ে গেছে। মঙ্গলবারও উত্তর রাখাইন রাজ্যের ম্রাউক ইউ, কিউকতাও, মিনবিয়া, রামরি, অ্যান এবং মাইবোন শহরে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে।

একই দিনে কাচিন রাজ্যের হপাকান্ত ও মানসি শহরে সামরিক বাহিনীর দু’টি চৌকির নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) ও কাচিন ইনডিপেনডেন্স আর্মি (কেআইএ)। তবে চৌকি দু’টি দখলের সময় কতজন যোদ্ধা নিহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

গোষ্ঠীটির কয়েকটি সূত্র ও স্থানীয়রা জানিয়েছেন, চৌকি নিয়ন্ত্রণের লড়াইয়ে জান্তা বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে ২০২০ সালের ৮ নভেম্বর দেশটির পার্লামেন্টারি নির্বাচনে অং সান সুচির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ৪১২ আসনের মধ্যে ৩৪৬টিতে জয় পায়। কিন্তু অধিবেশন শুরুর প্রাক্কালে তাকে ক্ষমতাচ্যুত করে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী।

এরপর ২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের জান্তা বাহিনী ক্ষমতা দখল করে। এরপর থেকে তাদের নিপীড়ন-নির্যাতন ও হামলায় অন্তত সাড়ে চার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বন্দী করা হয়েছে ২৫ হাজার মানুষকে। জান্তা বাহিনীর নৃশংস হামলায় মিয়ানমার জুড়ে অন্তত ৭৮ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। এমন পরিস্থিতিতে আরাকান আর্মিসহ দেশটির একাধিক গণতন্ত্রপন্থি সংগঠন জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com