সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পিরোজপুরে ভ্যান চালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড, ২ জনের যাবজ্জীবন

  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪, ৬.৫১ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে এক ভ্যানচালককে হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। এতে মামলার প্রধান আসামি সাইদুল ইসলাম মোল্লাকে (২৫) মৃত্যুদন্ড এবং সঞ্জয় চন্দ্র দেবনাথ (৪৮) ও পল্টু কুমার দাস (২৭) নামে দুজনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) পিরোজপুর জেলা অতিরিক্ত দায়েরা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এ রায় দেন। নিহত ভ্যানচালকের নাম মিজানুর শেখ মানিক (২৫)। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদর ইউনিয়নের ছোট বুইচাকাঠী গ্রামের মো. আবুল শেখের ছেলে। আর মৃত্যুদন্ডপ্রাপ্ত সাইদুল উপজেলার সদর ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আকরাম মোল্লার ছেলে। এছাড়া যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত সঞ্জয় দেবনাথ জেলার কাউখালী উপজেলার চিরাপাড়া গ্রামের মনরঞ্জন দেবনাথের ও পল্টু একই গ্রামের মৃত সুনিল চন্দ্র দাসের ছেলে। আদালত এ সময় মৃত্যুদন্ড প্রাপ্ত সাইদুলকে ৫০ হাজার টাকা এবং অন্য দুজনের  প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাসের কারাদন্ড ঘোষণা করেন। মামলা সূত্রে জানা গেছে, নাজিপুরের ছোট আমতলার আকরাম মোল্লার ছেলে সাইদুল ইসলাম তার শ্বশুরবাড়ি কাউখালী যাওয়ার কথা বলে ২০১৭ সালের ১৫ জুলাই ব্যাটারিচালিত অটোভ্যান চালক মিজানুর শেখ মানিককে ভাড়া করে নিয়ে যান। সেখানে নিয়ে তাকে হত্যা করে তার ভ্যানটি ছিনিয়ে নিয়ে বিক্রি করে আসামিরা টাকা ভাগ করে নেন। নিহতের মা মঞ্জুয়ারা বেগম জানান, তার ছেলের খোঁজ না পাওয়ায় তিনি নাজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তার পরেরদিন তার ছেলের মরদেহ জেলার কাউখালী উপজেলার চিরাপাড়া ইউনিয়নে একটি পানের বরজে ভাসমান অবস্থায় দেখতে পান। পুলিশকে জানান, ওই এলাকার চৌকিদার জাকির হোসেন। পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) দীপক কুমার বিশ্বাস বাদী হয়ে চারজনের বিরুদ্ধে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com