সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুর জেলা লকডাউন! লকডাউনের ভেতরে যেসব সেবা চালু থাকবে 

  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ৫.২০ পিএম
  • ৮১৮ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:  লক্ষ্মীপুরের  রামগঞ্জ উপজেলার করোনা ভাইরাসে একজন আক্রান্ত হওয়ার খবরে এবার পুরো লক্ষ্মীপুর জেলা লকডাউন করার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। করোনাভাইরাস থেকে জেলাকে ঝুঁকি মুক্ত রাখতে অনির্দিষ্টকালের জন্য লক্ষ্মীপুরকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামীকাল ১৩ (এপ্রিল) সকাল ০৬টা থেকে এই লকডাউন কার্যকর হবে।  রবিবার (১২এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক লক্ষ্মীপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। এই জেলায় সকল ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে। নির্দেশনাটি আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টা থেকে কার্যকর হবে।
প্রসঙ্গত, লক্ষ্মীপুরের রামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী গতকাল শনিবার শনাক্ত হয়েছে। আজ সকালে জেলা স্বাস্থ্য বিভাগ তাকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছেন।

 আজ (১২ এপ্রিল) রবিবার বিকেলে একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষনা দেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। লক্ষ্মীপুর লকডাউন থাকা অবস্থায় সিমিত আকারে যেসব জরুরি সেবা চালু থাকবে তা নিম্মে দেওয়া হল।
জরুরি পরিসেবা সমূহ যেমন, বিদ্যুত, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং এতদ্বসংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী। চিকিৎসা সেবায় নিয়োজিত এবং ঔষধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মী। ঔষধ-শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী । নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, খাদ্যদ্রব্য, শিশু খাদ্য, দুগ্ধজাত দ্রব্য এবং পশু খাদ্য পরিবহনকাজে নিয়োজিত যানবাহন ও কর্মী। কৃষি পণ্য, সার, কীটনাশক, জ্বালানি ইত্যাদি পণ্য পরিবহনকাজে নিয়োজিত যানবাহন ও কর্মী। কৃষিজ-পণ্য উৎপাদন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন, দুগ্ধ-পণ্য উৎপাদন, খাদ্যদ্রব্য উৎপাদনসহ জীবনধারণের মৌলিক উৎপাদন ও পরিবহন কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী। এছাড়াও উপরোক্ত পরিসেবাসমূহ সংশ্লিষ্ট রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী।
জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, জনস্বার্থে জারিকৃত এ আদেশ ১৩ এপ্রিল ভোর ৬টা হতে কার্যকর হবে। আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com