সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহ সিটির যুব কাউন্সিলরদের শপথ গ্রহণ

  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪, ৫.২১ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-ময়মনসিংহ সিটির ১ম নগর যুব কাউন্সিল নির্বাচন-২০২৩ এ নবনির্বাচিত যুব কাউন্সলরদের শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারী) সকালে নগর ভবন মিলনায়তনে নবনির্বাচিত যুব কাউন্সলরদের শপথ পাঠ করান ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু।

এসময় মেয়র টিটু বলেন, আপনারা যারা আজকে শপথ নিলেন তারা যুবদের প্রত্যাশা পূরন এবং সমাজ উন্নয়নে ভূমিকা রাখবেন। তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন অর্জনে যুবকদের ভূমিকা ছিল অবিস্মরনীয়। তাই সমাজের সকল ভালো কাজে যুবকদের সক্রিয়ভাবে এগিয়ে আহবান জানান তিনি।

এসময় নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার সিরাক বাংলাদেশের নির্বার্হী পরিচালক এসএম সৈকত, নির্বাচন কমিশনার প্রকৌশলী রিয়াজুল ইসলাম রাজু, নির্বাচন কমিশনার প্রেসক্লাব সাধারন সম্পাদক অমিত রায়, জেলা নাগরিক আন্দোলনের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালামসহ সিটির বিভিন্ন ওর্য়াডের কাউন্সিলরবৃন্দ।

বাংলাদেশের জাতীয় উন্নয়ন নীতিসমূহ তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সুযোগ নিশ্চিত করেছে, ফলে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে তরুণদের সম্পৃক্ততা ও তরুনদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষে নগর যুব কাউন্সিল গঠন করার উদ্দেশ্যে সিরাক-বাংলাদেশ জাতিসংঘের ইউএনডিইএফ ও ইউএনহ্যাবিটেট এর সহায়তায় একটি প্রকল্প গ্রহণ করে। এরই অংশ হিসেবে বাংলাদেশের চারটি শহরে (ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, নারায়ণগঞ্জ) নগর যুব কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়।

এরই অংশ হিসেবে সিরাক-বাংলাদেশ ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন যৌথভাবে ময়মনসিংহ ১ম নগর যুব কাউন্সিল নির্বাচন ২০২৩ আয়োজন করে। গত ১০ নভেম্বর ২০২৩ তারিখে সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত ময়মনসিংহ ১ম নগর যুব কাউন্সিল নির্বাচন চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়।

উক্ত নির্বাচনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ৩৩ টি ওয়ার্ড এর ১০ টি ক্লাস্টারে মোট ৪৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১০ টি ক্লাস্টার থেকে একজন পুরুষ ও একজন নারীসহ মোট ২০ জন নগর যুব কাউন্সিলর হিসেবে আগামী ৪ বছর দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত নগর যুব কাউন্সিলরবৃন্দ ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর বিভিন্ন কার্যক্রমে মেয়র প ও সকল সম্মানিত কাউন্সিলরদের সহযোগিতা করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com