সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বগুড়ায় এনআরবিসি ব্যাংকের উপশাখায় সিন্দুক ভেঙে টাকা চুরি

  • আপডেট সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ৬.৩৭ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

বগুড়ায় এনআরবিসি ব্যাংকের একটি উপশাখায় সিন্দুক ভেঙে টাকা চুরির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সদর উপজোর শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল উপশাখাটি বন্ধের পর শনিবার ভোরে বিষয়টি জানাজানি হয়। কর্তৃপক্ষের দাবি, সিন্দুকে প্রায় ১০ লাখ টাকা ছিল।

উপশাখার ম্যানেজার রাশেদুল ইসলাম জানান, শাখারিয়া বাজারের পাশে একটি দুই তলা বাড়ি ভাড়া নিয়ে প্রায় দুই বছর আগে ব্যাংকের কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার ব্যাংকে  ৯ লাখ ৭৮ হাজার ৬১৪ টাকা রেখে যাওয়া হয়।

তিনি জানান, এই উপশাখায় কোনো নিরাপত্তাকর্মী থাকে না। তবে ইন্স্যুরেন্স করা থাকে।

বাড়ির মালিক আব্দুর রাজ্জাক জানান, শনিবার ভোরে নামাজের জন্য বের হলে গেটে বাহির থেকে বন্ধ ছিল। পরে ওই বাড়িতে থাকা এনজিওর লোকজনকে জানালে তারা খুলে দেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার জানান, সকালে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন দিক নিয়ে তদন্ত শুরু করেছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com