সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

স্বরূপকাঠিতে দেড় কোটি টাকার সুপারীসহ দু’টি ফিসিংবোট আটক অবৈধ পথে ভারতে পাচারের জন্য নেওয়া হচ্ছিল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪, ৭.৫৭ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের স্বরূপকাঠিতে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সুপারীসহ দু’টি ফিসিংবোট আটক করেছে পুলিশ। এবং পাচারকারী অভিযোগে হারুন হাওলাদার(৬০),আলী হাওলাদার (২৮) ও নুরুন্নবী মাঝিকে (৩২) গ্রেফতার করা হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার বিনায়েকপুর এলাকার সন্ধ্যা নদী থেকে বোট দু’টি আটক করা হয়। পুলিশ জানিয়েছে কর ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে সুপারিগুলো নিয়ে যাচ্ছিল। এর মূল হোতা মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের বাসিন্দা শাহজাহান হাওলাদার(৬০)। বোট দু’টি ও সুপারিগুলো জব্দকরে থানায় আটক রাখা হয়েছে। এ ব্যাপারে নেছারাবাদ(স্বরূপকাঠি) থানার এসআই আসাদুজ্জামান বাদী হয়ে ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
থানায় দায়ের করা মামলা সুত্রে জানাযায়,বুধবার দিবাগত রাতে বাদী এস আই আসাদুজ্জামানের নেতৃত্বে টহল পুলিশের একটি খবর পান এমবি জাহানারা ও এমবি মা নামে দু,টি ফিসিং বোটে সুপারী বোঝাই করে সুল্ক ও করফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য সন্ধ্যা নদী থেকে যাচ্ছে। সংগে থাকা ট্রলার চালিয়ে বিনায়েকপুর এলাকার সন্ধ্যা নদী থেকে তাদের আটকরে ভেতরে সুপারী বোঝাই নিশ্চিত হয়ে বোট দু’টি থানায় নিয়ে যায়। প্রতিটি বোটে ৫৪০ বস্তা করে মোট ১০৮০ বস্তায় ৬৪ হাজার ৮০০ কেজি সুপারী যার আনুমানিক (বাজারদর অনুযায়ী) ১ কোটি ৪৯ লাখ ৪ হাজার টাকা। বোট দু’টিতে থাকা ১২ ব্যারেল ভর্তি জ্বালাণী তেল অ্যান্য মালামালের মূল্য ধরে ২ কোটি ৬৪ লাখ ৯৪ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত হলেন ১। হারুন হাওলাদার(৬০) পিতা সেকান্দার আলী হাওলাদার, ২। আলী হাওলাদার (২৮) পিতা আব্দুল খালেক, উভয় সাং-জানখালী, ইউনিয়ন তুষখালী থানা- মঠবাড়ীয়া, ৩। নুরুন্নবী মাঝিকে (৩২)পিতা ফজলুল হক সাং চরলক্ষি, থানা-রামগতি জেলা লক্ষিপুর। ৪। আসামী পালাতক মো. শাহজাহান হাওলাদার, পিতা হোসেন আলী হাওলাদার সাং তুষখালী থানা মঠবাড়ীয়া।
ওসি মো. গোলাম সরওয়ার বলেন, গ্রেফতার ১ নম্বর আসামী হারুন হাওলাদার  বিশেষ ক্ষমতা আইনের মামলায় যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা দন্ডে দন্ডিত। এবং একই অভিযোগে ভোলা সদর থানায় একটি এবং বিভিন্ন ধারায় মঠবাড়ীয়া থানায় আরও একটি মামলা রয়েছে। ২ নং আসামী আলী হাওলাদারের বিরুদ্ধে মঠবাড়ীয়া থানায় মাদক নিয়ন্ত্রন আইনে  ২ টি মামলা রয়েছে। এছাড়া ৪ নম্বর আসামী মো. শাহজাহান এর মুল হোতা বলে জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে। মালামাল জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com