সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তালতলীতে ছাত্রলীগ ৫শ পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দিলো

  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ১০.০৬ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃপ্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে বিভিন্ন শ্রেনীর কর্মহীন ৫শ পরিবারকে খাদ্য সহায়তা পৌছে দিলো বরগুনা তালতলী উপজেলা ছাত্রলীগ।
শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ইউনিয়নে ৫শ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে ছাত্রলীগ নেতারা।
উপজেলা ছাত্রলীগ সভাপতি সরোয়ার হোসেন স্বপনের ব্যক্তিগত উদ্যেগে উপজেলার বিভিন্ন শ্রেনীর কর্মহীন ৫০০ পরিবারের বাড়িতে বাড়িতে চাল,ডাল,আলু,পেয়াজ,তেল ও সাবান বিতারণ করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন বলেন, দেশের যেকোন ক্রান্তিলগ্নে ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে থাকে। এরই ধারাবাহিকতায় আমরা উপজেলা ছাত্রলীগ কর্মহীন ৫শ পরিবারের বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা বিতারণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা মেনেই খেটে খাওয়া,দিনমজুর মানুষের পাশে দাঁড়িয়েছি। তিনি আরও বলেন দেশের এই সংকটে অসহায় মানুষের প্রতিটি ঘরের দরজায় ছাত্রলীগের নেতাকর্মীরা খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য তালতলী উপজেলায় ১৫ সদস্যর একটি টিম গঠন করা হয়েছে। সময় কর্মহীন পরিবারের কাছে পৌছে দেওয়া হবে। সেই সাথে উপজেলার বিভিন্ন ব্যবসায়ীদের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা বিতরণে সাহায্য করেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন সহ ছাত্রলীগ নেতা রাজু,শোয়েব, প্রদীপ,আল-আমিন,দিপু,নয়ন,নবীন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com