সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জয়পুরহাটের তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস

  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ৭.০১ পিএম
  • ১৩১ বার পড়া হয়েছে

জয়পুরহাটে শীতের তীব্রতা বৃদ্ধি ও সোমবার তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করায় জেলায়স রোববার ও সোমবার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণার পর মঙ্গলবার ও বুধবার পর্যন্ত আজ আরও দু’দিন বাড়ানো হয়েছে।
জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শিক্ষা বিভাগ সূত্র সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলার শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের সিদ্ধান্ত মোতাবেক তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় রোববার ও সোমবার জয়পুরহাট জেলার মাধ্যমিক পর্যায়ের ও প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী পাঠদান বন্ধ ঘোষণা আরও দু’দিন বাড়ানো হয়েছে।
জয়পুরহাট জেলা শিক্ষা অফিসার আমান উদ্দিন মন্ডল জানান, শীতের তীব্রতা বৃদ্ধি ও সোমবার জেলায় সর্বনি¤œ তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রাজশাহী অঞ্চলের নির্দেশনায় স্কুল বন্ধ ঘোষণা আরও দু’দিন মঙ্গলবার ও বুধবার পর্যন্ত বাড়ানো হয়েছে।
এদিকে জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন জানান, জয়পুরহাটে সর্বনি¤œ ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করায় রোববার ও সোমবার সকল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী পাঠদান বন্ধ ঘোষণা আরও দুদিন বাড়ানো হয়েছে ।
সোমবার সর্বনি¤œ তাপমাত্রা ৮ থেকে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানান- বদলগাছী আবহাওয়া অফিসের টেলিপ্রিন্ট অপারেটর আরমান হোসেন । হাঁড়কাপা শীত জেঁকে বসেছে জয়পুরহাটসহ আশপাশের এলাকায়। ফলে সাধারণ খেটে খাওয়া মানুষ পড়েছেন নানা ভোগান্তিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com